তৃণমূল উধাও, সক্রিয় পুলিশ! রাজ্যে পালাবদল হতেই ছ’মাস আগের ছবি আমূল বদলে গেল বাংলাদেশ সীমান্তের হাকিমপুরে

ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় ১১টা। উত্তর ২৪ পরগনার অন্যতম প্রান্তিক জনপদ স্বরূপনগরের রাস্তাঘাট সম্পূর্ণ শুনশান। ভারত-বাংলাদেশ সীমান্তের দিকে এগিয়ে যাওয়া আঁকাবাঁকা রাস্তায় তীব্র গতিতে ছুটছে গাড়ি। তবে আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র এক-দেড় কিলোমিটার দূরে হাকিমপুর বিএসএফ চেকপোস্টের কাছাকাছি পৌঁছাতেই দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়েRead More →