রঞ্জিতে টানা সাফল্যের স্বীকৃতি, বুমরাহের বিকল্প হিসেবে ভারতীয় দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আকিব নবি
2026-08-14
গত দুই রঞ্জি ট্রফি মরসুমে মোট ১০৪টি উইকেট নিয়েছেন। শেষ মরসুমে ঘরোয়া ক্রিকেটে হয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারীও। লাগাতার এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও জাতীয় দলের দরজা খুলতে কিছুটা সময় লেগেছিল। তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জসপ্রীত বুমরাহের পরিবর্তে শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার আকিব নবি।Read More →

