East Bengal: প্রবল বৃষ্টি, মোহনবাগানের মুখোমুখি হওয়ার আগের দিন অনুশীলনই করতে পারল না ইস্টবেঙ্গল

মরসুমের প্রথম বড় ম্যাচের আগের দিনই অনুশীলনই করতে পারল না ইমামি ইস্টবেঙ্গল। মোহনবাগানের মুখোমুখি হওয়ার আগের দিন ফুটবলারদের ভুল-ত্রুটি শোধরানোর সুযোগই পেলেন না কোচ। প্রবল বৃষ্টির জন্য শনিবার বিকালে অনুশীলন বাতিল করতে বাধ্য হল লাল-হলুদ ব্রিগেড। ডার্বির আগের দিন দলকে অনুশীলন করাতে না পেরে হতাশ ইমামি ইস্টবেঙ্গল কোচ স্টিভন কনস্ট্যান্টাইন।Read More →