নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর ঝলকে মুগ্ধ ঋষভ শেট্টী, রণবীর ও যশের অভিনয়ের ভূয়সী প্রশংসা ‘কান্তারা’ পরিচালকের
2026-07-30
অবশেষে প্রকাশ্যে এসেছে পরিচালক নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর প্রথম ঝলক। ঝলকজুড়ে বিশেষ নজর কেড়েছেন রাবণ চরিত্রে রূপদানকারী দক্ষিণী তারকা যশ। সাধারণ দর্শকের পাশাপাশি যাঁর অভিনয়ে মুগ্ধ রূপোলি পর্দার অন্য তারকারাও। এবার ‘রামায়ণ’-এর এই ঝলক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি ভাগ করে নিলেন ‘কান্তারা’ খ্যাত পরিচালক-অভিনেতা ঋষভ শেট্টী।Read More →

