দীর্ঘ ২৬ বছর পর ফের বাংলা ছবি প্রযোজনায় অনুপম খের, পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রাজ্যে সরকার পরিবর্তনের পর এই প্রথম কলকাতায় পা রাখলেন প্রখ্যাত বলিউড অভিনেতা তথা প্রযোজক অনুপম খের। আর শহরে এসেই টলিউডের জন্য এক বড়সড় ঘোষণা করলেন তিনি। দীর্ঘ ২৬ বছর পর ফের বাংলা চলচ্চিত্র প্রযোজনায় ফিরছেন অনুপম। পরিচালক শমিক বন্দ্যোপাধ্যায়ের আসন্ন ছবি ‘শুরু থেকে শুরু’-র অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন তিনি।Read More →