প্যারা এশিয়ান গেমসে ভারতের জয়জয়কার, তৃতীয় দিনেই ৫ সোনা-সহ ১৮ পদক
2026-10-21
প্যারা এশিয়ান গেমসে তৃতীয় দিনেও নজর কাড়ল ভারত। বুধবার জাপানের নাগোয়ায় আয়োজিত প্রতিযোগিতায় পাঁচটি সোনা-সহ মোট ১৮টি পদক জিতলেন ভারতীয় অ্যাথলিটেরা। এর ফলে প্রতিযোগিতার তৃতীয় দিন শেষে মোট ৬২টি পদক নিয়ে পদক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। বুধবার সোনা জিতেছেন সিমরন, প্রবীণ কুমার, সচিন খিলাড়ি, দিলীপ গাভিত ও আয়ুষ বর্মা।Read More →

