US Police: আমেরিকায় আবার ফুটপাথে ফেলে ধৃতকে লাথি, ঘুসি পুলিশের! ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সাসপেন্ড

ফুটপাথের উপর ফেলে এক ব্যক্তিকে ঠেসে ধরেছেন তিন পুলিশকর্মী। মুখে ঘুসি মারছেন! পেটে দমাদ্দম লাথি! আমেরিকার আরাকানসাস প্রদেশের মার্লবেরি শহরের সেই ভিডিয়ো এখন ভাইরাল। আর তারই জেরে ওই পুলিশ কর্মীকে সোমবার সাসপেন্ড করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী তাঁর বয়ানে জানিয়েছেন, ঘটনাটি রবিবারের। গ্রেফতারের সময় তিন পুলিশকর্মী নৃশং‌স ভাবে মারধর করেন অভিযুক্তRead More →