ভারতীয় সংস্থার বাজিমাত! এবার বিশ্ববাজারের জন্য আইফোন তৈরি করবে TATA

 ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এবার তাতেই পড়ল সিলমোহর। প্রথম ভারতীয় সংস্থা হিসেবে বিশ্ববাজারের জন্য আইফোন প্রস্তুত করবে টাটা গ্রুপ। অ্যাপেলের সঙ্গে এতদিন যুক্ত ছিল উইসট্রন। তারা বিদায় নিতেই টাটা গোষ্ঠীর সামনে খুলে গেল দরজা। ইলেকট্রনিক ও প্রযুক্ত মন্ত্রী রাজীব চন্দ্রশেখর শুক্রবার জানান, আগামী আড়াই বছরের মধ্যেই এই প্রকল্প সম্পন্ন হবে।Read More →