আইএসএলে আবির্ভাবে হার মহমেডানের, শেষ মুহূর্তের গোলে জিতল ডুরান্ড জয়ী নর্থইস্ট ইউনাইটেড

আইএসএলের প্রথম ম্যাচে ড্র করেছে মোহনবাগান। হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। সোমবার প্রথম আইএসএলে খেলতে নেমেছিল মহমেডান স্পোর্টিং। তারাও হেরে গেল। কিশোর ভারতী স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ০-১ গোলে হারল তারা। সংযুক্তি সময়ে গোল করেন নর্থইস্টের আলাদিন আজারাই। তবে রক্ষণে খামতি থাকা সত্ত্বেও আন্দ্রে চের্নিশভের ছেলেরা যে ভাবে লড়াই করেছেন তা প্রশংসনীয়।Read More →