অস্কার ব্রুজোকে ধরে রাখতে তৎপর ইস্টবেঙ্গল: বিনিয়োগকারী সংস্থাকে বিশেষ অনুরোধ ক্লাব কর্তাদের

ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের অন্দরে কোচ এবং কর্তাদের সংঘাতের বরফ গলতে শুরু করেছে। মাত্র দু’মাস আগে যে অস্কার ব্রুজো ক্লাবের কিছু কর্তাকে ‘ক্ষতিকারক’ বলে তোপ দেগেছিলেন, তাঁকেই আগামী মরসুমে রেখে দেওয়ার জন্য এবার আসরে নামলেন লাল-হলুদ কর্তারা। দলের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে বিনিয়োগকারী সংস্থা ‘ইমামি’র কাছে অস্কারের চুক্তির মেয়াদ বাড়ানোর জন্যRead More →