অতি তীব্র ঘূর্ণিঝড়ের চোখরাঙানি অন্ধ্র উপকূলে, বৃহস্পতিবার আছড়ে পড়ার আশঙ্কা! বুধবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
2026-11-16
বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সাধারণ ভাবে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিকRead More →

