সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলেন রাজীব কুমার

সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। তাঁর আর্জি খারিজ করে দেওয়া হল শীর্ষ আদালতে। মঙ্গলবার সেই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

‘রক্ষাকবচ’-এর সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে সোমবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজীব কুমার। এর আগে তাঁকে সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছিল।

পশ্চিমবঙ্গে আইনজীবীদের কর্মবিরতি চলছে। তাই তাঁকে দেওয়া সুপ্রিম কোর্টের ৭ দিনের রক্ষাকবচ বাড়ানোর আবেদন করেন কলকাতার প্রাক্তন নগরপাল।

গত সপ্তাহে সুপ্রিম কোর্টে রাজীব কুমারে ‘রক্ষাকবচ’ সরিয়ে নেয় দেশের শীর্ষ আদালত৷ রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই৷ এমনটাই নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চের সদস্য বিচারপতি সঞ্জীব খান্নার৷

গত ১৭ মে বলা হয়েছিল, আগামী সাতদিনের মধ্যে যো কোনও আদালতে আগাম জামিনের আবেদন করতে পারবেন আইপিএস রাজীব কুমার৷ নির্দেশ দেশের শীর্ষ আদালতের৷

মূলত সারদা সহ বিভিন্ন চিটফান্ড সংস্থা সম্পর্কিত তদন্তে কলকাতার প্রাক্তন নগরপাল অসহযোগিতা করছেন বলে আদালতে অভিযোগ করে সিবিআই৷ তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা৷

এর আগেই নির্বাচন কমিশনের নির্দেশের বাংলা ছাড়তে হয় প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে৷ শেষ দফার আগে গত বুধবারই কমিশনের নজিরবিহীন নির্দেশিকা জারি করে।

যে নির্দেশে সিআইডির অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদ থেকে সরানো হয় আইপিএস রাজীব কুমারকে৷ বৃহস্পতিবার সকাল ১০টায় তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন৷ তাই বৃহস্পতিবার সকালেই তড়িঘড়ি কলকাতা থেকে দিল্লি চলে যান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.