পশ্চিমবঙ্গে মোস্ট ওয়ান্টেড জামাত জঙ্গী সালাউদ্দিনের আত্মগোপনের তথ্য জোরালো করল রাজ্যে এনআরসি লাগুর দাবি

পশ্চিমবঙ্গে মোস্ট ওয়ান্টেড জামাত জঙ্গী সালাউদ্দিনের আত্মগোপনের তথ্য জোরালো করল রাজ্যে এনআরসি লাগুর দাবি

হোলে আর্টিসান ক্যাফে মামলায় মূল অভিযুক্ত সালাউদ্দিন ওরফে সেলহান পশ্চিমবঙ্গে আত্মগোপন করে রয়েছে | এনআইএ-র সাম্প্রতিক অতীতের তদন্তে সেই তথ্যই উঠে এসেছে বলে সূত্রের খবর | এনআরসি লাগু করা হবে কিনা তা নিয়ে যখন আলোড়িত সমাজ, সে সময় এই গুরুত্বপূর্ণ তথ্য আরেকবার এনারসির যৌক্তিকতার হয়ে জোরালো সওয়াল করল |

কারণ শেষ পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশ ও ভারতের সীমান্তে যেখানে অবৈধ বাংলাদেশির বাস বেশি তেমন গ্রামকেই নিজের অস্থায়ী আস্তানা বানিয়েছে এই বর্ধমান বিস্ফোরণের অন্যতম মাস্টারমাইন্ড | হন্যে হয়ে খোঁজা এই জামাত টপ মোস্ট জঙ্গী বারবার পুলিশ ও তদন্তকারী আধিকারিকদের হাত থেকে ফসকে গেছে | মুর্শিদাবাদ, কোচবিহার, মালদহ,এমনকি নদীয়ার সংখ্যালঘু অধ্যুষ্যিত গ্রাম গুলিতে ধর্মীয় প্রচারকে কাজ নিয়ে সালাউদ্দিন যুক্ত ছিল বিভিন্ন মাদ্রাসার সঙ্গে |

এ রাজ্য ছাড়া, দক্ষিণ ভারতে কর্ণাটক ও কেরালায় বাঙালি সংখ্যালঘু সম্প্রদায়ের অসংগঠিত শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রাখার খবরও মিলেছে | বাংলাদেশের এক ব্যবসায়ী যে কিনা সৌদিতে কর্মসূত্রে পাকাপকিভাবে বসবাস করছেন,তার কাছ থেকে মোটা আর্থিক সাহায্য পেয়ে থাকে বাংলাদেশের জামাত উল মুজাহিদিন প্রয়োজনীয় অস্ত্র সম্ভার কেনার জন্য |

প্রসঙ্গত,এই জঙ্গীর বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ড ঘোষণা করলে সে ফেরার হয় দেশ থেকে | তারপর থেকেই এই রাজ্যের নানা জায়গায় আত্মগোপন করে রয়েছে সালাউদ্দিন | এই তথ্য সামনে আসার আগেই কেন্দ্রীয় সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি কড়া মনোভাব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যার বিরোধীতা করে পথে নেমেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এনআইএ-র সামনে আসা এই তথ্যের পরেও কি একই অবস্থান থাকবে রাজ্যের শাসক দলের | প্রশ্ন এনআরসির সমর্থকদের |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.