‘সরকারের ক্ষমতা নুন ভাত পর্যন্ত’, মিড ডে মিল নিয়ে কটাক্ষ দিলীপের

‘সরকারের ক্ষমতা নুন ভাত পর্যন্ত’, মিড ডে মিল নিয়ে কটাক্ষ দিলীপের

হুগলির একটি স্কুলে ছাত্র ছাত্রীদের ডিম ভাতের পরিবর্তে নুন ভাত খাওয়ানো হয়েছে৷ ওই ঘটনায় রাজ্য সরকারকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

উত্তর ২৪ পরগনার নৈহাটিতে দলীয় কর্মসূচিতে এসে তিনি বলেন, “এই সরকারের ক্ষমতা নুন ভাত পর্যন্ত আছে৷ নিজের দলের কর্মীদের জন্য ডিম ভাত আর স্কুলের বাচ্চাদের জন্য নুন ভাত, এই ধরনের জিনিস আমরা মানি না৷ আমরা মানি, সবকা সাথ সবকা বিকাশ, সেই জন্যই এই সরকারের পরিবর্তন চাই ।”

হাওড়ায় প্রশাসনিক বৈঠকের আগে বস্তিতে আচমকাই হানা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই বিষয় এদিন দিলীপ ঘোষ বলেন, “যার যেটা সাজে সে সেটাই করবে, আমরা বস্তিতে যাই, কথা বলি ওখানে খাই, সেটা যদি কেউ ধার করতে যায়, চুরি করতে যায়,তাহলে এমনই হবে৷ ওদের বিধায়ক নেতারা যাচ্ছেন, মানুষের কথার জবাব দিতে পারছেন না৷ লোকে কাটমানি চাইছে, মুখ্যমন্ত্রীরও সেই অভিজ্ঞতা হয়েছে ।”

নৈহাটির বিজেপি নেতা গনেশ দাসের গ্রেফতার হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমাদের কর্মীদের উপর ২৮ হাজার কেস চলছে ।

আমার উপর ২০টার বেশি কেস চলছে । এখানে যারা আছেন তাদের নামেও কেস চলছে, আমরা কেসকে ভয় পাই না৷ যদি ভয় পেতাম তাহলে ১৮ টা আসন পেতাম না৷ কেসের জবাব কোর্টে দেবো, আর রাজনীতির জবাব মাঠে দেবো ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.