দিল্লির মন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক, টুইট করা হল ধর্মীয় আইকন

দিল্লির মন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক, টুইট করা হল ধর্মীয় আইকন

 সাংবাদিক অথবা রাজনৈতিক নেতারাই শুধু নন, টুইটার অ্যাকাউন্ট হ্যাকের কবলে এবার দিল্লির মন্ত্রীও| হ্যাক করা হল দিল্লির সামাজিক ন্যায়বিচার মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমের টুইটার অ্যাকাউন্ট| মন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে ‘ধর্মীয় আইকন’| দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকারের মন্ত্রিসভার সামাজিক ন্যায়বিচার মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমের অভিযোগ, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আম আদমি পার্টির ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে| শুক্রবার রাজেন্দ্র পাল গৌতম নিজেই টুইট করে জানিয়েছেন টুইটার অ্যাকাউন্ট হওয়ার কথা| মাইক্রোব্লগিং সাইট টুইটারে দিল্লির মন্ত্রী তথা আপ নেতা রাজেন্দ্র পাল গৌতম লিখেছেন, ‘আমি এ বিষয়ে পদক্ষেপ নেব| প্রত্যেকের বিশ্বাসকে আমি শ্রদ্ধা করি|’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.