ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ ছাড়াল

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ ছাড়াল

ভারতজুড়ে করোনার
দৌরাত্ম্য অব্যাহত।প্রত্যেকদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।বিগত ২৪ ঘন্টায় নতুন
করে দেশজুড়ে আক্রান্ত হয়েছে ৭৪,৩৮৩।নিহত ৯১৮ বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য
ও পরিবার কল্যাণ মন্ত্রক।

রবিবাসরীয় সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সব মিলিয়ে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে
দাঁড়িয়েছে ৭০ লক্ষ ৬৩ হাজার ৮০৭। এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৬৭ হাজার
৪৯৬।দেশজুড়ে এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৬০ লক্ষ ৭৭ হাজার ৯৭৭। মৃতের সংখ্যা সবমিলিয়ে
বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ০৮ হাজার ৩৩৪। করোনায় সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের।সেখানে
সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৯৪৭।এই রাজ্যের সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে
১২ লক্ষ ২৯ হাজার ৩৩৯। এর পরেই রয়েছে কর্ণাটক। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১
লক্ষ ১৮ হাজার ৮৭০। বাম শাসিত কেরলে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ৮৪১। সুস্থ
হয়ে উঠেছে ১ লক্ষ ৭৫ হাজার ৩০৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.