লাভ জিহাদের হাত থেকে হিন্দু মেয়েদের বাঁচানোর লক্ষ্যে অবিচল চেতনা দেবী,গড়েছেন অখন্ড হিন্দুস্থান মোর্চা

লাভ জিহাদের হাত থেকে হিন্দু মেয়েদের বাঁচানোর লক্ষ্যে অবিচল চেতনা দেবী,গড়েছেন অখন্ড হিন্দুস্থান মোর্চা

উত্তরপ্রদেশের মিরাটে অসংখ্য হিন্দু মেয়ের কাছে তিনি ভগবান | গড়ে তুলেছেন অখন্ড হিন্দুস্থান মোর্চা | উদ্দেশ্য হিন্দু নারীদের লাভ জিহাদের হাত থেকে রক্ষা করা | প্রচারের আলো থেকে দূরে সরে থাকতেই পছন্দ করেন সবার কাছে পরিচিত জ্যোতি মা চেতনানন্দ স্বরস্বতী রূপে | মনে করেন, ২০৩০সালের মধ্যে ভারত সংখ্যালঘু মুসলিমদের হাতে চলে যাবে ,যদি না হিন্দুদর ঘুম ভাঙে | কট্টরপন্থী এই হিন্দু ধর্মপ্রচারক তার বাড়িতে হিন্দু মেয়েদের আশ্রয় দেওয়া ছাড়াও অস্ত্র শিক্ষা দিয়ে থাকেন |

কারণ তিনি মনে করেন, সংখ্যালঘু কট্টরপন্থীদের প্রথম নিশানাই কিশোরী থেকে যুবতী মেয়েরা | ধর্মান্তরিত করার জন্য প্রেমের অভিনয় করে মেয়েদের ফাঁসানোই সেখানে মূল উদ্দেশ্য কিছু মানুষের | আর তাকেই তিনি আটকাতে চান বলে জানান চেতনা দেবী | পেশায় আইনজীবী | তাই লড়াই শুরু করেছিলেন লাভ জিহাদের নিশানা হওয়া মেয়েদের নিয়েই | কিন্তু তা করতে করতে সমাজের এই দিকটাই যে তাকে আকৃষ্ট করবেন বুঝতে পারেননি | “হিন্দুরা ঘুমিয়ে রয়েছে |” মন্তব্য করেন তিনি | তাদের জাগানোই কাজ | তা নাহলে অনেক দেরি হয়ে যাবে | তিনি উদাহরণ দেন, লাভজিহাদের শিকার হওয়া একটি মেয়ের |

বলেন, দুই বোনের সঙ্গেই একভাবে প্রণয়ের সম্পর্ক রেখে চলছিল বিধর্মী সংখ্যালঘু ছেলেটি | পরিবারে জানার পরেও কিছু করতে অপারগ ছিলেন তারা | সেই অদ্ভূত কঠিন পরিস্থিতি থেকে বাইরে বের করে নিয়ে আসাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন চেতনা দেবী | আর তা করতে গিয়ে সেই বড়বোনকে কলিমকে বিয়ে করা থেকে আটকানোর পাশাপাশি ছোট বোনকেও তার কাছে রেখেছিলেন তিনি | হিন্দু নারীদের মধ্যে সচেতনতা জাগাতে না পারলে, তাদের পরিণতি ভয়ঙ্কর হবে বলে মনে করেন তিনি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.