ভোটারদের উৎসাহিত করতে একগুচ্ছ গল্প তৈরি করছে নির্বাচন কমিশন

ভোটারদের উৎসাহিত করতে একগুচ্ছ গল্প তৈরি করছে নির্বাচন কমিশন

উত্তর কলকাতার ভোটারদের গণতন্ত্র অধিকার প্রয়োগে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কমিশন৷ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এবার ‘এক গুচ্ছ গল্প’ তৈরি করতে চলেছে নির্বাচন কমিশন৷

উত্তর কলকাতা কেন্দ্রে ভোট শেষ দফায়৷ অর্থাৎ আগামী ১৯ মে৷ সেই নির্বাচনে যাতে এলাকার বেশি সংখ্যক ভোটার ভোটদানে অংশ গ্রহণ করেন তার জন্য ১২টি তথ্যচিত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন৷ উত্তর কলকাতা নির্বাচনী কার্যালয়ের সুত্রের খবর, উত্তর কলকাতার আড্ডা থেকে শুরু করে বিভিন্ন ঐতিহ্য তুলে ধরে ভোটারদের ভোটদানে উৎসাহ্য দেওয়ার বার্তা দেওয়া হবে এই তথ্যচিত্রে৷

সত্যজিত রায়ের এক গুচ্ছ গল্প থেকেই ধারনা নিয়ে এই তথ্যচিত্র তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে৷ এক আধিকারিক বলেন, ‘‘বাঙালিদের গল্পের প্রতি চিরকালই দুর্বলতা রয়েছে৷ সেই বিষয়টিকে মাথায় রেখেই তথ্যচিত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আমাদের বিশ্বাস এই ভাবে উত্তর কলকাতার মানুষদের ভোটদানে উৎসাহ বাড়ানো যাবে৷’’

এই তথ্যচিত্র তৈরি করতে ইতিমধ্যেই ১০ জনের গ্রুপ থিয়েটারের সদস্যদের একটি টিম তৈরি করা হয়েছে৷ পাশাপাশি ৫ জন টেকনিশিয়ানের একটি টিম শহরের বিভিন্ন এলাকায় এই তথ্যচিত্র তৈরি করতে কাজ করছে পুরোদমে৷ চলতি মাসের শেষ দিকে এই গল্প গুচ্ছ গুলি দেখানো হবে৷ পাশাপাশি বিভিন্ন সোশাল মিডিয়াতেও এই গুলি দেখানোর ব্যাপারে পরিকল্পনা করছে নির্বাচন কমিশন৷

তথ্য বলছে গত তিনটি লোকসভা ভোটে উত্তর কলকাতার ভোটাররা সব থেকে কম ভোট দিয়েছেন৷ শেষবার তথা ২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর কলকাতায় ৬৬.০৮ শতাংশ ভোট পরেছিল, যেখানে সারা রাজ্যের ভোটিং হার ছিল ৮২.২২ শতাংশ৷ এই লোকসভা নির্বাচনে তথ্যচিত্রের সাহায্য উত্তর কলকাতার ভোটিং হারের শতাংশে বৃদ্ধি আনতে পারবে বলে আশাবাদী নির্বাচন কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.