মাঠের প্রস্তুতিতে বিশ্বাসী নন! বোর্ডের নীতির বিরুদ্ধেই কি সরব হলেন কোহলি?

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় খেলে ফেরার পর রঞ্জি ট্রফিতে খেলেছিলেন বিরাট কোহলি। রেলের বিরুদ্ধে দিল্লির জার্সি পরে খেলা সেই ম্যাচেই কোহলিকে শেষ বার দেখা গিয়েছে লাল বলের ক্রিকেটে। তার পর আইপিএলের মাঝে হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্মান রাখতেই হয়তো ১২ বছর পর রঞ্জি ট্রফির ম্যাচRead More →

চোখের নীচে বিশেষ টেপ! গোলাপি বলের টেস্টে নতুন অস্ত্র নিয়ে নামবেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অ্যাশেজ়ের দ্বিতীয় টেস্ট, যা খেলা হবে গোলাপি বলে। সেই টেস্টের প্রস্তুতিতে নতুন অস্ত্র নিয়ে নামলেন স্টিভ স্মিথ। দু’চোখের নীচে বিশেষ ধরনের একটি টেপ পরতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ককে। বল যাতে ভাল করে দেখতে পান তার জন্য এই টেপ পরেছেন বলে জানা গিয়েছে। অনুশীলনে থ্রোডাউন নেওয়ার সময়Read More →

‘আমার চেয়েও পাগল ভক্ত’, আরামবাগের সৌভিকের কাণ্ড দেখে বলছেন ইডেনে কোহলির পা জড়িয়ে ধরা বর্ধমানের ঋতুপর্ণ

রাঁচীতে বিরাট কোহলির পা জড়িয়ে ধরে হঠাৎ ‘বিখ্যাত’ হয়ে গিয়েছেন আরামবাগের সৌভিক মুর্মু। এমন কীর্তিমান সৌভিকই প্রথম নন। গত আইপিএলের সময় বর্ধমানের জামালপুর ব্লকের পারাতল গ্রামের ঋতুপর্ণ পাখিরাও একই কাণ্ড ঘটিয়েছিলেন। কোহলির ছোঁয়া পেতে ঋতুপর্ণ টপকেছিলেন ইডেন গার্ডেন্সের ফেন্সিং। নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে পৌঁছে যান মাঠের মাঝখানে। রবিবার বিকালে বন্ধুদের সঙ্গেRead More →

বঙ্গে এখনও পর্যন্ত বাদের খাতায় ৪৩ লক্ষের বেশি ভোটারের নাম, চারটি ক্ষেত্রের প্রাথমিক তথ্য দিল কমিশন, তবে বদলাতেও পারে সংখ্যা

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় এখনও পর্যন্ত ৪৩ লক্ষ ৩০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন সূত্রে। মোট চারটি ক্ষেত্রে ভাগ করে প্রাথমিক পরিসং‌খ্যান জানানো হয়েছে কমিশন সূত্রে। এসআইআর-এর যে এনুমারেশন ফর্ম বিলি করেছিলেন বিএলওরা, তা সংগ্রহ করে কমিশনে জমা করার কাজ ক্রমশ এগোচ্ছে।Read More →

২ লক্ষেরও বেশি বেসরকারি সংস্থা বন্ধ হয়েছে পাঁচ বছরে! কেন্দ্রের দাবি: চাকরিহারাদের পুনর্বাসনের প্রস্তাবও আসেনি

গত পাঁচ বছরে দেশে তালা ঝুলেছে দু’লক্ষেরও বেশি বেসরকারি সংস্থায়। সোমবার সংসদে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। কোন বছরে কতগুলি বেসরকারি সংস্থা বন্ধ হয়েছে, সেই পরিসংখ্যানও তুলে ধরা হয় সংসদে। সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। সেখানে কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়েছিল, গত পাঁচ বছরে কতগুলি বেসরকারি সংস্থা বন্ধ হয়েছে।Read More →

আইপিএল থেকে অবসর রাসেলের, ১১ বছর কেকেআরে খেলা দ্রেরাস থেকে যাচ্ছেন কলকাতাতেই!

আইপিএল থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডারকে এ বার ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। শোনা যাচ্ছিল নিলামে তাঁকে কিনতে পারে চেন্নাই সুপার কিংস। সেই সম্ভাবনা আর রইল না। রবিবার আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন রাসেল। ক্যারিবিয়ান ক্রিকেটারকে আগামী আইপিএলে দেখা যাবে নতুন ভূমিকায়। ২০১২ সালে প্রথমRead More →

অন্য জার্সি পরলে তোমাকে অদ্ভুত লাগত! অবসর নেওয়া রাসেলকে নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা শাহরুখের

আইপিএল থেকে আন্দ্রে রাসেলের অবসরে আবেগপ্রবণ শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার সমাজমাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ককে। আইপিএলে নতুন ভূমিকার জন্য রাসেলকে শুভেচ্ছাও জানিয়েছেন বলিউড বাদশা। সমাজমাধ্যমে অবসরের কথা ঘোষণা করেছেন রাসেল। তাঁর পোস্টেই নিজের আবেগ প্রকাশ করেছেন শাহরুখ। কেকেআর কর্ণধার লিখেছেন, ‘‘দুর্দান্ত স্মৃতির জন্য ধন্যবাদ, আন্দ্রে। আমাদের উজ্জ্বলRead More →

কাজে এল না ঈশ্বরণের ৬৬ বলে ১৩০, অভিষেকের তাণ্ডবে পঞ্জাবের কাছে ১১২ রানে হার বাংলার

সৈয়দ মুস্তাক আলি ট্রফির তৃতীয় ম্যাচে পঞ্জাবের কাছে ১১২ রানে হেরে গেল বাংলা। কাজে এল না অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের ৬৬ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস। জঘন্য ব্যাটিং-বোলিংয়ের মাশুল দিল বাংলা। প্রথমে ব্যাট করে পঞ্জাব করে ৫ উইকেটে ৩১০। জবাবে বাংলার ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১৯৮ রানে। পঞ্জাবের জয়ে মুখ্যRead More →

অবসর ভেঙে টেস্টে ফিরবেন কোহলি-রোহিত? অনুরোধ করতে পারে বোর্ড!

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ভরাডুবির পর বিরাট কোহলির দ্বারস্থ হতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত তাঁকে বিবেচনা করার অনুরোধ করা হতে পারে। কর্তাদের ভাবনায় রয়েছেন রোহিত শর্মা, চেতেশ্বর পুজারাও। অন্য দিকে, খেলার মধ্যে থাকতে রো-কো’কে বিজয় হজারে ট্রফিতে খেলার বার্তাও দেওয়াRead More →

রাঁচীতে কোহলির শতরান, রোহিতের অর্ধশতরান, সাজঘরে গম্ভীর মুখে হাততালি কোচ গৌতির, শেষে আলিঙ্গন

সমালোচনার জবাব দিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আরও এক বার দেখিয়েছেন, ক্রিকেট এখনও অনেকটাই বাকি আছে তাঁদের মধ্যে। রাঁচীতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে শতরান করেছেন কোহলি। অর্ধশতরান করেছেন রোহিত। তাঁদের ইনিংস সাজঘরে বসে দেখেছেন কোচ গৌতম গম্ভীর। হাততালি দিয়েছেন। দুই তারকার ইনিংসের প্রশংসা করেছেন। কিন্তু মুখেRead More →