লোকসভায় চাপ্পা চাপ্পা সেন্ট্রাল ফোর্স থাকবে, তৃণমূল রিগিং করতে পারবে না: বাবুল সুপ্রিয়

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের শাসন নেই। তাই সৌরবাতি ভাঙার মত জন বিরোধী কাজ করছে। তবে লোকসভায় রিগিং করতে পারবে না। চাপ্পা চাপ্পা সেন্ট্রাল ফোর্স থাকবে। মঙ্গলবার অন্ডাল বিমান বন্দরে দলের সর্ব ভারতীয় সভাপতিকে অভ্যর্থনা জানাতে এসে তৃণমূলের সমালোচনায় সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত, অন্ডালের ভাদুরRead More →

শুধুমাত্র ভোটার স্লিপ ব্যবহার করে ভোট দেওয়া নিষিদ্ধ করল কমিশন

ভোটার কার্ডের পরিবর্তে ভোটার স্লিপ ব্যবহার করেও অনেক সময় দেওয়া যেত ভোট। কিন্তু এবার ভোটার স্লিপকে ভোটদাতার পরিচয় হিসাবে ব্যবহার করে ভোট দেওয়া নিষিদ্ধ করল কমিশন। আসন্ন লোকসভা নির্বাচনের জন্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষে সেক্রেটারি এন টি ভুটিয়া ওই নির্দেশিকা জারি করেছেন। বিষয়টি সমস্তRead More →

মোদীকে ফোনই করেননি ইমরান, মিথ্যা দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী: সাউথ ব্লক

বালাকোটে ভারতীয় বায়ুসেনা জঙ্গি ঘাঁটি ভাঙার কয়েক ঘন্টা পরই জাতির উদ্দেশে বক্তৃতা দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দ্বিপাক্ষিক উত্তেজনা কমানোর পক্ষে সওয়াল করে তিনি বলেছিলেন, ইসলামাবাদ যুদ্ধের পক্ষে নয়। আলোচনার পক্ষে। সেই সঙ্গে ইমরান এও দাবি করেন, তিনি নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু মোদী তাঁরRead More →

আজ শিবরাত্রিতে দুপুর ১টায় গভীর সমুদ্রে থাকা এই মন্দিরে জেগে উঠলেন মহাদেব

♦ দেবাদিদেব মহাদেব দুপুর ১টা বাজলেই ভেসে উঠে আরব সাগরে দেবাদিদেবের মন্দিরটিতে। এটি একটি সত্যবহুল সত্য কথা। অতুল্য ভারতে কত কিছু না আশ্চর্যের রয়েছে। ♦ যা হয়তো গোটা বিশ্বের কোথাও নেই। কিন্তু সেই সমস্ত আশ্চর্যের ঘটনা বোধহয় অনেকেরই অজানা। তেমনই হয়তো দেশের একেবারে শেষ প্রান্তে কন্যাকুমারীর কথা শুনেছেন। ♦ কিন্তুRead More →

পাক মোকাবিলায় কাশ্মীরে আরও ৪০০ বাংকার বানাচ্ছে সেনা

কাশ্মীরে আরও ৪০০ বাংকার বানানোর অনুমতি পেল সেনাবাহিনী। পুঞ্চ এবং রজৌরি সেক্টরে এই বাংকারগুলো তৈরি হবে। শনিবার সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত উপত্যকার শীতকালীন রাজধানী জম্মুতে গিয়েছিলেন। সেখানে তিনি সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেনার আধিকারিকদের কাছ থেকে গোটা পরিস্থিতির খোঁজ নেন। বৈঠক করেন সেনাবাহিনীর ১৫ কর্পসের 48তম কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল কানওয়ালজিৎRead More →

রাহুলের অমেঠিতে রবিবার কালাশনিকভ রাইফেল উৎপাদন কারখানার উদ্বোধনে মোদী

‘একে ৪৭’ তথা অটোমেটিক কালাশনিকভ নামটাই একপ্রকার কিম্বদন্তী। ভারত-পাক দ্বিপাক্ষিক উত্তেজনা যখন চরমে, তখন রবিবার উত্তরপ্রদেশের অমেঠিতে অটোমেটিক কালাশনিকভ সিরিজের নতুন রাইফেল উৎপাদন কারাখানার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমেঠির কোরওয়া-য় অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের কারখানায় রাশিয়ার কালাশনিকভ কনসার্নের সঙ্গে যৌথ উদ্যোগে উৎপাদন হবে ‘একে ২০৩’। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে বলা বচ্ছে,Read More →

বালাকোটে বায়ুসেনার হামলার আগে সেখানে সক্রিয় ছিল ৩০০ মোবাইল, জানালো এনটিআরও

বালাকোটের বিমান হামলায় নিহত জঙ্গির সংখ্যা নিয়ে চাপানউতোর তুঙ্গে। এই হামলায় কত জঙ্গি নিহত হয়েছে তার সংখ্যা নিয়ে বারবার মোদী সরকারকে নিশানা করেছে বিরোধীরা। বায়ুসেনা প্রধান জানিয়েছেন, নিহতের সংখ্যা তাঁরা গুনতে পারেননি। তাঁদের কাজ ছিল শুধু টার্গেটে আঘাত করা। এর মধ্যেই জানা গেল এক চাঞ্চল্যকর তথ্য। ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অরগানাইজেশনRead More →

দুই দশকেরও বেশী সময় ধরে পাকিস্তানকে একতরফা ভাবে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন্ এর তকমা সরাল ভারত

দীর্ঘ দুই দশকেরও বেশী সময় ধরে ১৯৯৪-৯৫ সাল থেকে ভারত  একপেশে ভাবে পাকিস্তানকে মোস্ট ফেভার্ড নেশন্ (এম এফ এন) এর মর্যাদা দিয়ে এসেছে পারষ্পরিক বানিজ্যের ক্ষেত্রে। পাকিস্তান কিন্তু কখনোই ভারতকে সেই মর্যাদা দেয়নি বরং সীমান্তের ওপার থেকে ভারতের বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় মদত দিয়ে এসেছে। ১৯৯৯ এর কার্গিল যুদ্ধের রেশ কাটতেRead More →

পুলওয়ামা হামলার সময় ভারতের ৯০টি ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে পাকিস্তান, এখনও চলছে গুজব ছড়ানোর চেষ্টা

ভারত-পাকিস্তান ঘাত-প্রত্যাঘাত শুধু সীমান্ত পাড়েই থেমে নেই, দু’দেশের মধ্যে শুরু হয়ে গেছে সাইবার-যুদ্ধও। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে আত্মঘাতী জইশ হামলার ২৪ ঘণ্টাও কাটেনি, ভারতের ওয়েবসাইটগুলিতে একপ্রকার আছড়ে পড়ে পাক হ্যাকাররা। কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, ভারতের প্রায় ৯০টি সরকারি ওয়েবসাইট ও ক্রিটিক্যাল সিস্টেম হ্যাকিংয়ের চেষ্টা চালায় পাকিস্তানি হ্যাকাররা। সরকারি সূত্রেRead More →

বিরোধীদের মুখে ঝামা ঘষলেন এয়ার চিফ, বোঝালেন তাঁরা ঘাস কাটতে সীমালঙ্ঘন করেননি

বিরোধীদের মুখে ঝামা ঘষলেন এয়ার চিফ, বোঝালেন তাঁরা ঘাস কাটতে সীমালঙ্ঘন করেননি। এদিন কোয়েবম্বাতুরুতে বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া বলেন, বায়ুসেনা যদি জঙ্গলেই বোমা ফেলে আসে তাহলে ইমরান খান কেন এত চিৎকার করছেন। এরপর যে বিষয়ে সবচেয়ে বেশি বিতর্ক—কত জঙ্গির মৃত্যু হয়েছে সেনার হামলায়? তার উত্তরে ধানোয়া বলেন, লাশ গোনা বায়ুসেনারRead More →