ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে

১১ই মে, ১৯৯৮ আর ২৭সে মার্চ, ২০১৯। পাশাপাশি রাখুন দুটো তারিখ। এবার পরপর শুনুন ওই দুদিন ওই দু’জন প্রধানমন্ত্রীর, মানে অটল বিহারি বাজপেয়ি আর নরেন্দ্র মোদির কথাগুলো। মিল পাচ্ছেন কিছু! অবশ্যই পাবেন, কারণ দিনের শেষে দুজনে একটাই দেশের প্রতিনিধি যে দেশটার নাম ভারতবর্ষ। হ্যাঁ, এটা সমাপতন যে দুজনে একটাই দলেরRead More →

আমরা ২০০৭ সালে অ্যান্টি উপগ্রহ মিসাইল করতে চেয়েছিলাম, কংগ্রেস করতে দেয়নি: ইসরো(ISRO) বিজ্ঞানী।

২০০৪-২০১৪ পর্যন্ত শাসন করে কংগ্রেস দেশকে কতটা পিছিয়ে দিয়েছে তা আজ ২ জন বড় বিজ্ঞানী খোলাখুলি ব্যাক্ত করেছেন। আজ অর্থাৎ ২৭ মার্চ ২০১৯ এ ভারত আন্টি স্যাটেলাইট মিসাইলের শক্তি প্রাপ্তি হয়েছে। আজ ভারত সফল পরীক্ষণ করেছে এবং বিশ্বের চতুর্থ দেশে পরিণত হয়েছে যার কাছে মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করার শক্তি রয়েছে।Read More →

সংখ্যালঘুরা বিজেপিকেই ভোট দেবে, কোন যুক্তিতে বললেন হুমায়ূন, জানুন বিস্তারিত

বিজেপি হিন্দুত্ববাদী দল নয়, প্রচারের প্রথম দিন জানিয়ে দিলেন মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী হুমায়ূন কবির। মঙ্গলবারই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এদিকে হাতে মাত্র ৪ সপ্তাহ সময়, সেই সময় একটুও নষ্ট করতে রাজি নয় হুমায়ূন কবির। বুধবার সকাল থেকেই জোরদার প্রচার শুরু করলেন তিনি। এদিনRead More →

পাঁচ বছরে ঘাটালে কোন কাজ হয়নি: ভারতী

ঘাটালের সাংসদ বিগত পাঁচ বছরে তার নির্বাচনী ক্ষেত্রে পাঁচবারও আসেনি তাই সেখানে কোন কাজ হয়নি বলে অভিযোগ করলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বুধবার একটি বেসরকারি লজে ডেবরা ব্লকের দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন ভারতী ঘোষ। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঘাটালের সাংসদ গত পাঁচ বছরে এলাকায়Read More →

জাতির গর্বের দিনে ভারতবিরোধী কথা বলছে মমতা, বললেন মুকুল

মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবিরোধী, বললেন মুকুল রায়। প্রসঙ্গত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সকালে ‘মিশন শক্তি’র ঘোষণা করেন। স্যাটেলাইট বিদ্ধংসী মিশাইলের সফল উৎক্ষেপণের পরে এই ঘোষণা করেন মোদি। এরপরই মোদির বিরুদ্ধে নির্বাচন বিধিভঙ্গের অভিযোগ তোলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে মমতা জানিয়ে দিয়েছেন তৃণমূল বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন যাবে। মমতার এই বক্তব্যের জবাবে রাজ্যRead More →

ঠাকুর পরিবারে রাজনৈতিক লড়াই, প্রচারে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর

উত্তর ২৪পরগণার বনগাঁ লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী শান্তনু ঠাকুর। নাম ঘোষণা বিলম্বে হলেও জনসংযোগ অন্য প্রার্থীদের থেকে কম নয় তাঁর।মঙ্গলবার সন্ধেবেলা দ্বিতীয় দফার প্রার্থীতালিকায় শান্তনু ঠাকুরের নাম প্রকাশিত হতেই মেতে ওঠেন মতুয়া সম্প্রদায়ের একাংশ৷ বনগাঁর ঠাকুরবাড়ির একদিকে একেবারে উৎসবের পরিবেশ৷ দলে দলে মতুয়া ভক্তরা সেখানে পৌঁছে শান্তনু ঠাকুরকে আশীর্বাদRead More →

চাপে পড়ে এসএসসির অনশনকারীদের পাশে দাঁড়ালেন মমতা

চাপে পড়ে শেষে পর্যন্ত এসএসসির অনশনকারীদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটে তৃণমূলের লোকসভা ভোটের ইশতেহার প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি আচমকাই বলেন, কলকাতা প্রেসক্লাবের সামনে অনশনরতদের কাছে যাবেন। সেখানে গিয়ে অনশনকারীদের মমতা বলেন, এখন নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি হয়ে গিয়েছে। তাই কোনও প্রতিশ্রুতি দিতে পারবেন না।Read More →

বাংলাকে স্পর্শকাতর চিহ্নিত করে বিএসএফের প্রাক্তন ডিজিকে বিশেষ পুলিশ অবর্জাভার পদে নিয়োগ করল কমিশন

 পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে আধা সামরিক বাহিনীর মোতায়েনের বিষয়টি দেখভাল করার জন্য বিএসএফের প্রাক্তন ডিজি কে কে শর্মাকে বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করল নির্বাচন কমিশনার। বাংলার পাশাপাশি তিনি ঝাড়খণ্ডে আধা সামরিক বাহিনী মোতায়েনের বিষয়টিও দেখবেন। কেন এই পদক্ষেপ করল নির্বাচন সদন, সে ব্যাপারে অবশ্য কমিশন সরকারি ভাবে আর ব্যাখ্যাRead More →

কংগ্রেসের ন্যূনতম আয় প্রকল্প ধাপ্পা, বিজেপির সুরেই বললেন মায়াবতী

 উত্তরপ্রদেশে ভোটের আগে কংগ্রেসের সঙ্গে ঐক্য হয়নি বিএসপি ও এসপির। যদিও নানা মহল থেকে শোনা যাচ্ছে, ভোটের ফল দেখে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা খোলা রাখছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ। কিন্তু বুধবারই কার্যত বিজেপির সুরেই কংগ্রেসের ন্যূনতম আয় প্রকল্পের সমালোচনা করলেন বিএসপি নেত্রী মায়াবতী। তিনিও গেরুয়া ব্রিগেডের মতো বলেছেন, কংগ্রেসের ‘ন্যায়’Read More →

গুজরাট উপকূলে বাজেয়াপ্ত ৫০০ কোটি টাকার হেরোইন, পাকড়াও ৯ ইরানি যুবক

নৌকা বোঝাই করে পাকিস্তান থেকে মাদক আসছিল গুজরাটে। মাঝ সমুদ্রেই হাতে নাতে পাকড়াও করল গুজরাট পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস) এবং উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার হলো ১০০ কেজি হেরোইন যার বাজার মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। পুলিশ জানিয়েছে, মাদক-সহ গ্রেফতার করা হয়েছে ন’জন ইরানি যুবককে। তাদের জেরা করা শুরু হয়েছে। ঘটনাRead More →