রামনবমীর শোভাযাত্রায় রাম সাজলেন সাদ্দাম, রথ টানলেন সেনটু শেখ

রামের রথ টানল রহিম। তবে রামও সেজেছিলেন রহিমের লোক। রামনবমী উপলক্ষ্যে বিজেপি, আরএসএস, বিশ্বহিন্দু পরিষদ, বজরং দল প্রভাবিত রামনবমী উৎসব সমিতির শোভাযাত্রায় রামপুরহাটে এমনই ছবি ধরা পড়েছে। রামের জন্মদিনে রাম রহিমকে মিলিয়ে দিল বিজেপি প্রভাবিত রামনবমী উৎসব সমিতি। রথের সওয়ারি জানিয়েছেন, আগে পেট। পরে ধর্ম। আর আল্লা – ঈশ্বর তোRead More →

পরিবারভক্তি দেখাতে গিয়ে দেশভক্তি ভুলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী, কাঠুয়ার সভা থেকে তোপ মোদীর

ভোটের বাজারে উঠে এল জালিয়ানওয়ালাবাগ প্রসঙ্গও। জালিয়ানওয়ালাবাগের ১০০ বছর পূর্তি নিয়েই পঞ্জাবে বিজেপি-কংগ্রেস দু’দলের মধ্যে শুরু হয়েছে আক্রমণ-প্রতিআক্রমণের রাজনীতি। একটি বিশেষ পরিবারের প্রতি ভক্তি দেখাতে গিয়ে দেশভক্তি ভুলে গিয়েছেন পঞ্জাবে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং, এমনটাই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদলও। তাঁকে আবারRead More →

‘রাম ছাড়া গতি নাই’, বিরোধীরা দেরিতে বুঝেছে, খোঁচা আলুওয়ালিয়ার

 ‘রাম ছাড়া গতি নাই। বিরোধীরা দেরিতে হলেও বুঝেছে। আর তাই বিজেপি সঙ্ঘ পরিবারের পাশাপাশি তৃণমূল ও অন্যান্য দল রামনবমী পালনে আসছে। রবিবার পানাগড়ে রামনবমীর শোভাযাত্রায় সামিল হয়ে তৃণমূলকে জোরালো খোঁচা দিলেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।  প্রসঙ্গত, গোটা দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে রামনবমী উৎসব। গেরুয়া শিবিরের পাশাপাশি ইদানীং তৃণমূল সহRead More →

রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে একযোগে রক্ত দিলেন ৪৭৭ জন

প্রতি বছরই গরমের শুরুতে রক্তের সংকট দেখা দেয়। এ বছর ভোট পড়ায় তা আরও তীব্র হয়েছে। এ হেন পরিস্থিতিতে বুধবার একযোগে  রক্ত দিয়ে নজির গড়লেন ৪৭৭ জন। তাঁদের মধ্যে ৪৬০ জনই বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন শিল্পপিঠের ছাত্র। একটি শিবিরে ৪৭৭ জন রক্তদাতা পাওয়া যে যথেষ্ট উৎসাহজনক, তা মেনে নিয়েছেন ব্লাড ব্যাঙ্কেরRead More →

বনগাঁয় রামনবমীর শোভাযাত্রায় পা মেলালেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর

হিন্দু সংহতির উদ্যোগে রামনবমী উপলক্ষ্যে রাম-সীতার পুজোর পাশাপাশি বিশাল শোভাযাত্রার আয়োজন করে উত্তর ২৪ পরগনার বনগাঁয়।রবিবার সেই মিছিলে পা মেলালেন বনগাঁ লোকসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, জেলার বিজেপির সহসভাপতি দেবদাস মণ্ডল, হিন্দুসংহতির জেলা সভাপতি অজিত অধিকারী, বিজেপির জেলা সহ-সম্পাদক রাজর্ষি বিশ্বাস। প্রথমবার রাম নবমীর মিছিলে যোগদিয়ে উচ্ছ্বসিত বিজেপি প্রার্থী।হিন্দু সংহতিRead More →

রামনবমী উৎসব পালিত হল তমলুকে

রামনবমী উদযাপিত হল তমলুকে। তমলুকের নিমতলা মোড়ের কাছে ইমারত ভাটাতে শ্রী রামের পুজো দিয়ে শুরু হয় এই উৎসবের। শ্রী রামের বিশাল মূর্তি পূজা করা হয় এই মণ্ডপে। পূজা শুরুর পর বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। নিমতলা থেকে শুরু হয়ে হাসপাতাল মোড় মানিকতলা জেলখানা মোড় হয়ে তমলুক শহর পরিক্রমা করে এই র‍্যালি।Read More →

বিজেপির রামনবমীর শোভাযাত্রা আরামবাগে

রামনবমী উপলক্ষ্যে আরামবাগে বিজেপির পক্ষ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। আরামবাগ বয়েজ স্কুলের মাঠ থেকে ও গৌরহাটি মোড়, আরামবাগ বাসুদেবপুর হয়ে আরামবাগ হাসপাতাল মোড়ে গিয়ে শোভাযাত্রা শেষে হয়। বিজেপির সকল স্তরের কর্মী সহ প্রায় হাজার দুয়েক কর্মী-সমর্থক এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এই রামনবমী শোভাযাত্রাতে হাজির ছিলেন বিজেপির আরামবাগ লোকসভারRead More →

বর্ধমানের ভাতারে শ্যুটআউট, গুলিবিদ্ধ বিজেপি নেতা

পূর্ব বর্ধমানের ভাতারে গুলিবিদ্ধ বিজেপি নেতা৷ শনিবার রাতে তাঁকে লক্ষ্য করে দুটি গুলি ছোঁড়া হয়৷ একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়৷ অপর গুলিটি বাঁ হাতের কনুইয়ের কাছে লাগে৷ জেলা বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে৷ এলাকায় বিজেপির শক্তিবৃদ্ধি হয়েছে, তাতে ভয় পেয়েই তৃণমূল এই কাজ করেছে বলে দাবি বিজেপির৷ তবে গোটা ঘটনা অস্বীকারRead More →

আম্বেদকর জয়ন্তীতে CSSR এর সশ্রদ্ধ নিবেদন, পুস্তক প্রকাশ অনুষ্ঠান

সাঁওতালী ভাষায় বাবাসাহেব আম্বেদকর-এর জীবনী পুস্তক পেতে চলেছেন সাঁওতাল ভাই-বোনেরা। এই প্রথম সাঁওতালী ভাষায় বাবাসাহেব আম্বেদকরের আত্মজীবনী প্রকাশিত হতে চলেছে। পুস্তকটি অনুবাদ করেছেন সাঁওতালী লেখক ও সাহিত্যিক সাগেন মান্ডি। মারাঠি ভাষায় মূল গ্রস্থটির রচয়িতা রমেশ পতঙ্গীঁ। আগামী ১৭ই এপ্রিল বুধবার আইসিসিআর’এ (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন) পুস্তকটির প্রকাশ ও লোকার্পণRead More →

দুই কৃষকের ফসল নষ্ট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

 তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় দুই কৃষকের ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার ঝাউডাঙ্গার গদাধরপুর এলাকায়। এব্যাপারে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, গ্রেফতার তো দূরে থাক, এখনও পর্যন্ত তদন্ত করতে এলাকায় আসেনি পুলিশ। অভিযোগ, গত সপ্তাহে বিজেপির একটিRead More →