করোনার সঙ্গে লড়াইয়ের বড় প্রস্তুতি, আজ ভ্যাকসিন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী

সারাদেশ জুড়ে করোনার মামলা ক্রমে ক্রমে বেড়েই চলেছে। করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে। তবে তাতে এখন অবধি খুব একটা সন্তোষজনক ফল পাওয়া যায়নি। মঙ্গলবার এই ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি বৈঠক করতে চলেছেন। ভ্যাকসিন নিয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।Read More →

ভারতে সুস্থতা বেড়ে ৯৩.৭৬ শতাংশ, ১৩.৩৬ কোটি করোনা-টেস্ট

বাড়তে বাড়তে ভারতে ১৩.৩৬-কোটি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। স্বস্তি দিয়ে সুস্থতার সংখ্যাও দ্রুত বাড়ছে ভারতে। ভারতে সুস্থতার হার ৯৩.৭৬ শতাংশে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৩,৩৬,৮২,২৭৫-এ পৌঁছে গেল। বিগত ২৪ ঘন্টায় ভারতে ১০.৯৯ লক্ষের বেশি করোনা-স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৩Read More →

ভারতে ৯১.৭৭-লক্ষ করোনা-সংক্রমণ, মৃত্যু বেড়ে ১,৩৪,২১৮

করোনাভাইরাসের প্রকোপে ভারতে মৃত্যু ও সংক্রমণ জারি রয়েছে। বাড়তে বাড়তে ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৯১,৭৭,৮৪১-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৪৮০ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৭,৯৭৫ জন। ভারতের বিভিন্ন রাজ্যে নতুন করে ৪৮০ জনের মৃত্যুরRead More →

৯০% কার্যকরী হতে পারে তাদের করোনা ভ্যাকসিন, তৃতীয় দফা ট্রায়ালের পর দাবি অক্সফোর্ডের

ফাইজার ও মোডের্নার পর এবার বড়সড় সাফল্য পেল অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনও। তৃতীয় ট্রায়ালের ফলাফল বলছে, এই ভ্যাকসিনের হাফ ও ফুল-ডোজে ভাইরাসের সংক্রমণ রোখা সম্ভব হচ্ছে। ৯০ শতাংশ কার্যকর হতে পারে এই ভ্যাকসিন বলেই জানানো দাবি করা হচ্ছে। অক্সফোর্ড (Oxford) বিশ্ববিদ্যালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অক্সফোর্ডের সঙ্গে হাত মিলিয়ে অ্যাস্ট্রাজেনেকার তৈরিRead More →

চার রাজ্যের কাছে করোনার স্ট্যাটাস রিপোর্ট চাইল সুপ্রিমকোর্ট

দেশের বিভিন্ন প্রান্তে করোনার বাড়বাড়ন্ত উদ্বেগ বাড়াচ্ছে। প্রত্যেক দিন বাড়ছে নতুন করে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, অসম সরকারের কাছে করোনা পরিস্থিতির স্টেটাস রিপোর্ট চেয়ে পাঠাল দেশের শীর্ষ আদালত সুপ্রিমকোর্ট। শীতকালে আগামী কয়েক মাস এই রাজ্যগুলি করোনা মোকাবিলা রোধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তা আদালতকে জানাতে হবে। নতুন করে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে না পারার জন্য গুজরাট এবং দিল্লি সরকারকে তীব্র ভৎসনা করেছে সুপ্রিমকোর্ট।বিচারপতি অশোক ভূষণ নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাজ্যগুলিকে উদ্দেশ্য করে জানিয়েছে, করোনা প্রতিরোধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আরো কি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে, কেন্দ্রের তরফে কেমন সাহায্য প্রত্যাশী রাজ্যগুলি তা সবকিছুই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করতে হবে। আদালতের তরফে আরও জানানো হয়েছে নভেম্বরে বিগত দুই সপ্তাহে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহেতা আদালতকে বলেন, দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। করোনা পরিস্থিতির ভয়াবহতার মধ্যেও কি করে দিল্লি, মহারাষ্ট্র এবং গুজরাটের মতন রাজ্যগুলি বিয়ে এবং জনসমাগমে ছাড় দিলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে আদালত। করোনায় নিহতদের মৃতদেহগুলিকে সঠিকভাবে শেষকৃত্য সম্পন্ন না করার জন্য দিল্লি সরকারকে ভৎসনা করেছে আদালত। দিল্লির সরকারের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল সঞ্জয় জৈন আদালতকে বলেন এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরজুড়ে ৩৮০টি জায়গায় নির্ণয় করা হয়েছে যেখানে শেষকৃত্য সম্পন্ন করা হবে। অসমে পর্যাপ্ত পরিমাণে হাসপাতাল শয্যা নেই বলে উদ্বেগ প্রকাশ করেছে আদালত। Read More →

কলকাতাতেই ১ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যুর হার ২.৫ শতাংশ

রবিবার সন্ধে পর্যন্ত রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরের যে পরিসংখ্যান, তাতে ৯৯ হাজার ৯০৯ জন আক্রান্ত হয়েছেন কোভিডে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৭৯ জন। ফলে আজ অর্থাৎ সোমবারই যে এ সংখ্যা ১ লক্ষ ছুঁয়ে ফেলেছে বা ফেলবে, তা নিশ্চিত করেই বলা যায়। কারণ গত কয়েক দিনের বুলেটিন বলছে,Read More →

বাংলায় মোট মৃতের সংখ্যা আট হাজার ছাড়াল, একদিনে ৪৯

বাংলায় মোট মৃতের সংখ্যা আট হাজার ছাড়াল৷ গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত আরও সাড়ে তিন হাজারের বেশি৷ রবিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে আক্রান্ত ৩,৫৯১ জন৷ শনিবার ছিল ৩৬৩৯ জন৷ তুলনামূলক সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যা৷ তবে সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্ত ৪ লক্ষRead More →

পরবর্তী কোভিড ওয়েভ হবে ‘সুনামির মতো’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে

নাগরিকদের সংযম, শৃঙ্খলা ও কোভিড বিধি মেনে চলার জন্যই মহারাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তবে একই সঙ্গে রবিবার তিনি বলেন, করোনার দ্বিতীয় বা তৃতীয় ধাক্কাও আসতে পারে সেক্ষেত্রে এটি হবে ‘সুনামির মতো’। তাই রাজ্যবাসীকে সুরক্ষা ব্যবস্থা অবহেলা না করার জন্য সতর্ক করেছেন তিনি। তিনিRead More →

ব্রেকিং: দেশে মোট সংক্রমণ ছাড়াল ৯১ লক্ষ, একদিনে মৃত ৫১১ জন

দেশে করোনা সংক্রমণ অব্যহত। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৪৪ হাজার ৫৯ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৫১১ জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ লক্ষ ৩৯ হাজার ৮৬৬ জন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৩ হাজারRead More →

আর নম্বর ফের কমল, দৈনিক আক্রান্ত ৪৫ হাজার হলেও সংক্রমণ বৃদ্ধির হার কম

রবিবার সকালের বুলেটিনে আশা জাগল। দিল্লিতে কোভিডের তৃতীয় ঢেউ শুরুর পর থেকেই সংক্রমণের হার বেড়েছিল। দেশের কোভিড কার্ভও তরতরিয়ে বাড়ছিল। দৈনিক সংক্রমণ যেখানে ২৯ হাজারে নেমেছিল, ফের তা বেড়ে ৪০ হাজার ছাড়িয়ে যায়। গত কয়েকদিন ধরে নতুন সংক্রমণ ৪০-৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় সংক্রামিতRead More →