গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ১,৭৩৬ জন

শুক্রবারের তুলনায় সামান্য বাড়ল পশ্চিমবঙ্গের দৈনিক করোনা সংক্রমণ। বাড়ল মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ ,৭৩৬ জন। গত ২৪ ঘণ্টায় ৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। শনিবার এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্যদফতর ।কলকাতায় চোখ রাঙাচ্ছে সংক্রমণ। এদিনও সর্বাধিক আক্রান্তের হদিশ মিলেছে এ শহরে। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেনRead More →

করোনা কাঁপুনি দেশ জুড়ে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৯০ হাজার

করোনার সেকেন্ড ওয়েভ কাঁপুনি ধরাচ্ছে। হত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে প্রায় ৯০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭১৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৬৯। একদিকে সংক্রমণে যেমন বিদ্যুৎ গতি, তেমনি বেড়েই চলেছে করোনায় মৃত্যু। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্তRead More →

কুড়ির সেপ্টেম্বরের স্মৃতি ফিরছে, ৮৯ হাজার আক্রান্ত একদিনে, ভয়ঙ্কর পরিস্থিতি দেশে

গত বছর সেপ্টেম্বরে একদিনেই করোনা আক্রান্তদের সংখ্যা ছাড়িয়েছিল ৯০ হাজার। অতিমহামারী সেদিন সব রেকর্ড ভেঙে দিয়েছিল। করোনা সংক্রমণের নিরিখে বিশ্বের দুই নম্বর স্থানে চলে এসেছিল ভারত। সেই ভয়ঙ্কর দিনের স্মৃতি ফিরছে আবারও। দৈনিক সংক্রমণ বাড়তে বাড়তে নিয়ন্ত্রণের সব সীমা পেরিয়ে যাচ্ছে। ৮১ হাজার থেকে এক ধাক্কায় দেশে দৈনিক করোনা আক্রান্তেরRead More →

ক্রমাগত বাড়ছে, পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত ১৭৩৩ জন

গত কয়েকদিন ধরে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা । এরই মাঝে ফের বাড়ল আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৭৩৩ । শুক্রবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে।স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩৩ জন। তার মধ্যে ৫১৩ জনই কলকাতার। দ্বিতীয় স্থানে উত্তর ২৪Read More →

সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে! করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে তিন সপ্তাহ লকডাউন ফ্রান্সে

করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ফ্রান্সে। মৃতের সংখ্যা প্রায় এক লক্ষ। হাসপাতালগুলিতে ঠাঁই নেই অবস্থা। এই পরিস্থিতিতে দেশজুড়ে তৃতীয় দফার লকডাউন ঘোষণা করলেন ফ্রান্সের (France) প্রেসিডেন্ট ইমানুয়েল মাকঁর (President Emmanuel Macron)। আগামী তিন সপ্তাহ দেশের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। যে গতিতে টিকাকরণ করা সম্ভব হবেRead More →

‘বয়স্কদের কোভিড বাড়ছে যুবকদের বেপরোয়া মনোভাবে’, মত AIIMS ডিরেক্টরের

“আঠারো বছর বয়সের নেই ভয়”। ছাড়পত্র কবিতায় সমাজব্যবস্থায় কিশোর-যুবকদের ইতিবাচক ভূমিকার কথা ব্যাখা করতে গিয়ে এই লাইন লিখেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য। ‘আঠারো’-র সেই ‘স্পর্ধা’, ‘দুঃসাহস’ সমাজের কী ভয়ানক হাল করতে পারে, তা এবার তুলে ধরলেন AIIMS-এর (All India Institute of Medical Sciences) ডিরেক্টর ডাক্তার রণদীপ গুলেরিয়া। এক সর্বভারতীয় সংবাদমাধ‌্যমকে দেওয়া সাক্ষাৎকারেRead More →

৬ মাস পর দেশের দৈনিক সংক্রমণ ফের ৮১ হাজার পেরলো, মুম্বইয়ে ৮,৬৪৬

করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমেই বেসামাল হচ্ছে দেশের কোভিড পরিস্থিতি। বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭২ হাজার। শুক্রবার তা প্রায় সাড়ে ৮১ হাজার। ২৮ সেপ্টেম্বরের পর এত সংখ্যক লোক এক দিনে আবার আক্রান্ত হলেন। এর মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে করুণ। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা গোটা করোনাকালের মধ্যে সর্বোচ্চ। সেখানেRead More →

করোনা নিয়ে সচিন হাসপাতালে ভর্তি, কিছুদিনের মধ্যে বাড়ি ফেরার আশায়

বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি দিন হাসপাতালে ভর্তি হলেন সচিন তেন্ডুলকর। হাসপাতালে ভর্তি হওয়ার খবর টুইট করে জানিয়েছেন তিনি। গত ২৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কিছু দিন আগেই বিশ্ব পথ সুরক্ষা সিরিজে খেলেছিলেন তিনি। সেই খবরের মতো এই খবরও টুইট করে জানিয়েছেন তিনি। সচিন টুইট করে লেখেন, ‘আপনাদের সবার ভালবাসাRead More →

করোনা সংক্রমণ রুখতে টিকাকরণ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। সেই পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিল গোটা এপ্রিল জুড়ে টিকাকরণ চলবে। সরকারি ছুটির দিনেও টিকাকরণ বন্ধ থাকবে না। সরকারি বা বেসরকারি কোনও কেন্দ্রেই একদিনের জন্যেও টিকাকরণ বন্ধ থাকবে না। এরপর ঘোষণা করা হয়, ৪৫ বছরের ঊর্ধ্বে যাঁদেরRead More →

ভারতে ২৪.৫৯-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী বেড়ে ৫ শতাংশ

ভারতে ২৪.৫৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১ এপ্রিল সারা দিনে ১১,১৩,৯৬৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৪,৫৯,১২,৫৮৭-এ পৌঁছে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৮১,৪৬৬ জন।থামার কোনও লক্ষণRead More →