বঙ্গের বাঙ্গালী মহারাজা প্রতাপাদিত্যের রাজ্যাভিষেক দিবস

আজ বৈশাখী পূর্ণিমা। এই তিথিতেই যশোরের সিংহাসনে বসেছিলেন রায়শ্রেষ্ঠ বঙ্গবীর মহারাজ প্রতাপাদিত্য। নিজের জীবদ্দশায় চার-চারটে শত্রুর সাথে লড়াই করেছেন। মগ, মোগল, পর্তুগীজ এবং পাঠান। যতবার ভিনদেশীদের আক্রমণের মুখে পড়েছে বাংলা, ততবার ঝলসে উঠেছে প্রতাপের তলোয়ার। জীবনে একটিমাত্র যুদ্ধে হেরেছিলেন তিনি, আর সেটাই তাঁর শেষ যুদ্ধ। ওই যুদ্ধে তাঁর স্বজাতির লোকেরাRead More →

স্বদেশী আন্দোলনের পুরোধা রবীন্দ্রনাথ ঠাকুর

পুনরাবর্তনশীল ইতিহাসের পাতা পিছন দিকে ওল্টাতে ওল্টাতে এসে গেল ১৯০৫ সাল। সারা বাংলা তথা ভারতবর্ষের কালপঞ্জিতে এক স্মরণীয় সময়। এক দুর্মর আন্দোলন রোষে ফেটে পড়ছে শহর থেকে গ্রাম, রাজপথ থেকে রাজদ্বারে, স্কুল-কলেজ থেকে সভাসমিতি সর্বত্র। চলছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, জনকল্লোলে মুহুর্মুহু ধ্বনিত হচ্ছে ব্রিটিশবিরোধী অঙ্গীকার। তারই মাঝে ওই বছরের ১৬Read More →

তামিলনাড়ু সরকারের আর্থিক জবরদস্তির শিকার মন্দিরগুলি, সাহায্যের হাত বাড়িয়েছে ইন্ডিক কালেকটিভ

 তামিলনাড়ু (Tamil Nadu) , ভারতের এক মন্দিরময় রাজ্য, যেখানে পৃথিবীর সবথেকে সুন্দর, ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী হিন্দু মন্দির গুলির অবস্থান করছে। মন্দিরগুলিতে সারা ভারত থেকে প্রচুর ভক্তদের সমাগম হয়। ফলে,  নগদ অর্থাগমও ঘটে। এই প্রচন্ড মহামারীর দিনে এধরনের বড় মন্দিরগুলি বহু পরিমান অর্থ প্রদান করে সাহায্য করেছে সে প্রমাণও আমরা পেয়েছি। Read More →

আরকাইম : ঐতিহাসিক ও ভৌগোলিক জাদুঘর

আরকাইম (Arkaim) হল রাশিয়ার দক্ষিন উরাল স্তেপ অঞ্চলের আমুরস্কি গ্রামের নিকট অবস্থিত একটি প্রত্নকেন্দ্র।আরকাইম মধ্য-ব্রোঞ্জ যুগের একটি সুরক্ষিত জনপদ নিয়ে গঠিত, যা ৩৮-৪০ হাজার বছর পূর্বে গড়ে উঠেছিল। আরকাইম ছিল একটি গোলাকার কেল্লাস্বরুপ যা পাকা ইঁট দিয়ে নির্মিত সমকেন্দ্রিক বুরুজ সহ ১৫০০ থেকে ২৫০০ মানুষের বসবাসের স্থান ছিল।মনুষ্য বসতি পরিবেষ্ঠনকারীRead More →

বাঙালি-মারওয়ারী বিভেদ এবং কোন এক অবান্তর পক্ষ

রাজস্থান থেকে যখন কোন মাড়োয়ারি কোলকাতায় আসেন, জামকাপড় বাদ দিয়ে তাঁর কাছে মাত্র দুটি সম্বল থাকে। এক) তাঁর স্ত্রী, যে নিজে মাড়োয়ারী এবং তাঁর নিজের জাতের। দুই) তার পৈতৃক বা শ্বশুরের কাছ থেকে পাওয়া কিছু পুঁজি। ট্রেন থেকে নেমে মারওয়ারীরা প্রথমেই যাবে বড়বাজার; যেখানে তার গ্রামের বা তার শ্বশুরের গ্রামেরRead More →

বহমান বাঙ্গালিয়ানার দুই বাহক

একসময় কমেডি বাংলা সিনেমাকে এক অপূর্ব সৌকর্যে উন্নীত করেছিল। সেই উৎকর্ষে নিয়ে গিয়েছিলেন দুই অভিনেতা। হরিধন মুখোপাধ্যায়, এবং তুলসী চক্রবর্তী। হরিধন মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন ১৯০৭ সালের ৭ নভেম্বর। তার আসল নাম দীনবন্ধু। তিনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কাজ করতেন। অভিনেতা ছাড়াও তিনি ছিলেন অসাধারণ গায়ক। বিশেষত, তার দক্ষতা ছিল। উচ্চাঙ্গ সংগীতে।Read More →

তান্ডবে লাস্যে তাল

এই নেমেছে চাঁদের হাসি এইখানে আয় মিলবি আসি, বীণার তারে তারণ-মন্ত্র শিখে নে তোর কবির কাছে। আমি নটরাজের চেলা চিত্তাকাশে দেখছি খেলা, বাঁধন খোলার শিখছি সাধন মহাকালের বিপুল নাচে। দেখছি, ও যার অসীম বিত্ত সুন্দর তার ত্যাগের নৃত্য, আপনাকে তার হারিয়ে প্রকাশ আপনাতে যার আপনি আছে। যে-নটরাজ নাচের খেলায় ভিতরকেRead More →

পয়লা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা

‘নববর্ষ এল আজি/ দুর্যোগের ঘন অন্ধকারে…’, কবিগুরুর এই পংক্তি দু’টি এ বছর পয়লা বৈশাখে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও লকডাউন চলছে। করোনার বিরুদ্ধে লড়াইতে ভারতবর্ষ অবশ্যই জিতবে। তবে নিরীহ মানুষের প্রাণ নিয়ে আর দরিদ্রদের মুখের গ্রাসটুকু শেষ করে এই অভিশাপ কবে বিদায় নেবে সেটাই বড় প্রশ্ন।আজ ১৪Read More →

বাংলা নববর্ষের পিতৃত্ব

যেখানেই বাঙালি সেখানেই বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ। তবে স্বাধীনতা লাভ করার পর থেকেই বাংলাদেশের ‘পহেলা বৈশাখ’ ভারতের পশ্চিমবঙ্গের ‘পয়লা বৈশাখ’কে আড়ম্বর ও আন্তর্জাতিক প্রচারে টেক্কা দিয়ে যাচ্ছে। মূলত সূর্য সিদ্ধান্ত অনুসারে ভারতীয় সৌর বছর অনুযায়ী বঙ্গাব্দের ও বাংলা বছরের হিসাব। তামিল নববর্ষ ‘পুথণ্ডু’-র সাথে বাংলা নববর্ষ প্রায় প্রতিবারই সমাপপিতRead More →

বঙ্গাব্দের উৎস ও রাজা শশাঙ্ক

যখন আমরা বাঙালির নববর্ষকে উদযাপন করি, তখন এ প্রশ্ন তোলা স্বাভাবিক এবং এই মুহূর্তে এর থেকে বেশি জরুরি প্রশ্ন আর অন্য কিছু নয়, যে বঙ্গাব্দের শুরু কোথা থেকে? বাংলা সন প্রথম কবে কার দ্বারা প্রচলিত হয়েছিল, এ নিয়ে একাধিক মত আছে, তার মধ্যে তিনটি মত উল্লেখযোগ্য। আমি সে তিনটি নিয়েRead More →