হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

আট দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়৷ বুধবার দুপুরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে৷ আপাতত সুস্থ থাকলেও চিকিৎসকরা তাঁকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন৷ ১৩ অগাস্ট হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এই বর্ষীয়ান অভিনেতা৷ শ্বাসকষ্ট হওয়ায় তাকে রুবিতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ শ্বাসনালীতে সংক্রমণের পাশাপাশি রক্ত সোডিয়াম,Read More →

ভেঙে পড়ল ত্রাণ নিয়ে যাওয়া হেলিকপ্টার

বিপত্তির মাঝেই ঘটল অঘটন৷ ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় মাঝরাস্তাতেই ভেঙে পড়ল হেলিকপ্টার৷ উত্তরাখণ্ড বন্যায় ভাসছে৷ সেই বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল চপারটি৷ চপারে তিনজন ছিলেন বলে জানা গিয়েছে৷ তাঁরা নিখোঁজ৷ উত্তরকাশী জেলার মোরি থেকে মোলডি যাওয়ার পথে চপারটি ভেঙে পড়ে৷ মঙ্গলবার বিকেলেই উত্তরকাশীতে মেঘ ভাঙা বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতিRead More →

মুম্বইয়ে এবছর পালিত হচ্ছে না দহি হাণ্ডি উৎসব

এবছর মুম্বইয়ে পালিত হচ্ছে না দহি হাণ্ডি মণ্ডল উৎসব। জন্মাষ্টমীর আগে শহর জুড়ে পালিত হবে না মুম্বইয়ের জনপ্রিয় এই উৎসব। কারণ উৎসবের জন্য বরাদ্দ ওই অর্থ পৌঁছে যাবে শহরের বন্যা বিধ্বস্ত এলাকার মানুষদের কাছে। বিশেষ করে মুম্বইয়ের সাঙ্গেলি এবং কোলহাপুরের বন্যা কবলিত এলাকার মানুষদের সাহায্যার্থে পৌঁছে যাবে ওই অর্থ। হিন্দুস্তানRead More →

চলে গেলেন কলকাতা ইতিহাসের চিত্রকর রথীন মিত্র

চলে গেলেন চিত্রকর রথীন মিত্র। ক্রমাগত বদলে চলা কলকাতা শহরের হারিয়ে যাওয়া আকাশরেখা, বিলুপ্ত সৌধ, স্মৃতিস্তম্ভ, স্থাপত্য প্রায় ইতিহাসবিদের নিষ্ঠায় তিনি ধরে রেখেছেন লেখায় ও রেখায়। তেলরঙের দুনিয়া ছেড়ে দেশে বিদেশে শিক্ষকতা করা এই শিল্পী স্কেচকে বেছে নিয়েছিলেন কলকাতার স্মৃতি ধরে রাখার কাজে। গত শতাব্দীর আটের দশকে রাধারমণ মিত্রের ‘কলকাতাRead More →

ওলোট-পাধ্যায়

শীর্ষাসন ছেড়ে দন্ডবৎ-আসন করুন শীর্ষেন্দু! সোজা হয়ে দাঁড়িয়ে উনি আগে ঝেড়ে কাশুন, কেন বাঙালি হিন্দুকে পূর্ব পাকিস্তান আর বাংলাদেশ ছেড়ে আসতে হয়েছিল? দিলীপবাবুর কাছে কি তিনি উত্তর চাইছেন, বাংলাদেশ ছেড়ে কেন আসতে হয়েছিল তাঁকে? তারমানে কী এবার অনুপ্রবেশকারী বাংলাদেশী মুসলমানদের কথা তিনি বলছেন? ওলোট-পাধ্যায় শীর্ষেন্দু? সায়ন্তন বাবু তো বলেই দিয়েছেন,Read More →

মিড ডে মিলে নুন-ভাত, স্কুলে ছুটলেন সাংসদ লকেট

স্কুলের ব্ল্যাক বোর্ডে মেনুর তালিকায় বড়ো বড়ো করে লেখা রয়েছে- ফ্যানা ভাত, নুন। ব্ল্যাক বোর্ডের নিচে সার বেঁধে পাত পেড়ে মিড ডে মিলে নুন-ভাত খাচ্ছে স্কুলের ছাত্রীরা। এই চিত্র হুগলির চুঁচুড়ার একটি বালিকা বিদ্যালয়ের। তবে একদিন নয়, এই ঘটনা নাকি নিত্যদিনের! সাপ্তাহিক মেনুতে যে সমস্ত খাবারের কথা উল্লেখ করা রয়েছেRead More →

ফের সোনা জয় হিমার

গত মাসে যেখানে শেষ করেছিলেন, যেন সেখান থেকেই শুরু করলেন। আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সার্কিটে ফের দেশের নাম রোশন করলেন হিমা দাস। গত ২ জুলাই থেকে যে সোনার দৌড় শুরু হয়েছিল হিমার, তার রেশ জারি রেখে চেক প্রজাতন্ত্রের মাটিতে ফের সোনা জিতে নিলেন আদরের ‘ঢিং এক্সপ্রেস’। অ্যাথলেটিকি মিতিনিক রেইটার ইভেন্টে রবিবার ৩০০ মিটারRead More →

আবাহনে নয় বিসর্জনেই সই মাননীয়ার ছবির পাশে ‘জয়তু শ্রীরাম চন্দ্র’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে পর্যন্ত জয় শ্রীরাম ধ্বনি শুনলেই রেগে আগুন হয়ে যেতেন, এইরকম একটা ছবি দেখা যাচ্ছিল, সেখানে হাওড়ার রামরাজাতলার রাম রাজা ঠাকুর বিসর্জনের দিন নবান্নের মাত্র দুই কিলোমিটারের মধ্যে “জয় শ্রী রাম” ধ্বনিতে আকাশ বাতাস উদ্বেলিত করে বিসর্জনের পথে এগিয়ে চলল প্রতিমা। রাজনৈতিক কর্মকাণ্ড ছেড়ে শাসক দলের বিভিন্নRead More →

নেতাজির অন্তর্ধান রহস্যের উত্তর আছে জাপানে, মনে করেন চন্দ্রকুমার বসু

নেতাজি সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধান রহস্য জানে জাপান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ব্যক্তিগত বন্ধু। এরা দুজনে উদ্দ্যোগ নিলেই নেতাজির অন্তর্ধান রহস্য জলের মতো পরিষ্কার হয়ে যাবে। নিজের মতামতে জানিয়েছেন নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু। ঘটনাচক্রে তিনি বিজেপির নেতা। চন্দ্রকুমারের সাফ কথা, অখণ্ড ভারতের প্রথম প্রধান মন্ত্রী নেতাজি।Read More →

উত্তর ভারতে ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৩০, সতর্কতা জারি দিল্লি, হরিয়ানা, পঞ্জাব ও উত্তরপ্রদেশে

উত্তর ভারতে বন্যা পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। উত্তর ভারতের চার রাজ্য, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে সবথেকে খারাপRead More →