ব্ল্যাক ফাঙ্গাসের বিপদ ছড়িয়ে পড়ছে নানা রাজ্যে, কী করণীয়, পরামর্শ এমস প্রধানের

‘ব্ল্যাক ফাঙ্গাস’ নামক ছত্রাক সংক্রমণ নতুন কিছু নয়। আগেও দেখা গিয়েছে দেশে। কিন্তু এই অতিমারি পরিস্থিতিতে হঠাৎ করে তা বাড়তে শুরু করেছে, শনিবার জানালেন এইমস অধিকর্তা রণদীপ গুলেরিয়া। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছিলেন, যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন, তাঁদের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাওয়ার কারণেই শরীরে সহজে বাসা বাঁধছে ‘ব্ল্যাকRead More →

রাজ্যের সাত লাখ কৃষক পেল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের প্রথম কিস্তির টাকা

আমাদের ভারত, ১৪ মে:কেন্দ্র-রাজ্য টানাপড়েনের শেষে এবার বাংলার কৃষকরা কেন্দ্রীয় প্রকল্পের প্রাপ্য টাকা পেলেন। মাসিক কিস্তির ২ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে। রাজ্যের প্রায় সাত লক্ষ কৃষক তিন কিস্তিতে এই টাকা পাবেন। দেশের প্রায় ৯ কোটি কৃষককে শুক্রবার কৃষক নিধি সম্মানের টাকা বন্টনের আগে সরাসরি কৃষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সেRead More →

ফের লকডাউন রাজ্যে, ১৫ দিন বন্ধ অফিস-বাস-মেট্রো-লঞ্চ

ক্রমশ বাড়তে থাকা করোনা ভাইরাস সংক্রমণের জেরে রাজ্যে ফের লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। আপাতত ১৫ দিনের জন্য লকডাউন ঘোষণা করল নবান্ন। আগামীকাল সকাল থেকে ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যত লকডাউন চলবে রাজ্যে।  শুধুমাত্র জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি ও বেসরকারি দফতর এবং অফিস খোলা থাকবে। বাকি সমস্ত অফিস বন্ধRead More →

আতঙ্ক বাড়াচ্ছে ‘তউকতে’, জরুরি বৈঠকে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

ফের এক ঘূর্ণিঝড় আতঙ্ক বাড়াচ্ছে। আগামী ১৮ মে মঙ্গলবার সকালে গুজরাতের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘তউকতে’ (Tautkae)। পরিস্থিতি মোকাবিলা নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । ঘূর্ণিঝড় (Cyclone Tauktae) মোকাবিলা নিয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনায় মোদী। গুরুত্বপূর্ণ এই বৈঠকে প্রশাসনিকস্তরের শীর্ষকর্তারা। ক্ষয়ক্ষতি এড়াতে বিপর্যয়ের আগে কোনRead More →

৩০ মে পর্যন্ত কার্যত লকডাউন রাজ্যে, বন্ধ অফিস, মেট্রো, বাস, ৩ ঘণ্টা খোলা বাজার

রাজ্যে এ বার কার্যত লকডাউন। রবিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত, ১৫ দিনের জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি ছাড়া, সমস্ত সরকারি, বেসরকারি দফতর বন্ধ রাখার কথা ঘোষণা করল নবান্ন। লোকাল ট্রেন আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বার বাস এবং মেট্রো এবং ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্তRead More →

একমাত্র উপায় সার্বিক টিকাকরণ, ভারতের করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, মন্তব্য হু-র

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বিশেষ করে দেশের হাসপাতালগুলিতে যে ভাবে কোভিড রোগীদের ভিড় বেড়ে চলেছে, তা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় বলে জানিয়েছে তারা। টিকা নিয়ে অনিশ্চয়তা এবং সংক্রমণ বৃদ্ধির মধ্যেই যা নতুন করে চিন্তা বৃদ্ধি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শুক্রবার গোটা বিশ্বের করোনাRead More →

নন্দীগ্রামে পা রাখলেন রাজ্যপাল, ঘুরে দেখছেন আক্রান্তদের বাড়িঘর, হাজির শুভেন্দুও

কথা মতো শনিবার সকাল সকাল নন্দীগ্রামে পৌঁছে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। হেলিকপ্টারে করে গিয়ে নন্দীগ্রামের মাটিতে পা রাখেন তিনি। যথারীতি ঘুরে দেখতে শুরু করেন নন্দীগ্রামে আক্রান্তদের বাড়ি। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় দুদিন আগেই উত্তরবঙ্গে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানেও আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। সেদিন তাঁর সঙ্গে সারাক্ষণ ছিলেন বিজেপিRead More →

আরও প্রাণঘাতী হবে করোনা সংক্রমণের দ্বিতীয় বছর, সতর্কবার্তা দিলেন হু-এর প্রধান

বিশ্বজুড়ে আরও মারাত্মক আকার নিতে পারে করোনা পরিস্থিতি। এই আশঙ্কার কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস শুক্রবার বলেন, ‘‘আমরা দেখতে পাচ্ছি, প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে এই অতিমারি অনেক বেশি প্রাণঘাতী হতে চলেছে।’’ আগামী জুলাই মাসে জাপানের টোকিয়োতে অলিম্পিক্সের আসর বসার কথা। তার আগেRead More →

রাজ্যে এল ৭৫ হাজার , কোভ্যাকসিনএখনও চাহিদা তুঙ্গে

শনিবার হায়দরাবাদ থেকে রাজ্যে এল ৭৫ হাজার কোভ্যাকসিন। এদিন সকাল ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে কোভাকসিন পৌঁছয় এয়ার ইন্ডিয়ার বিমান। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। বিমানবন্দর থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারত বায়োটেকের করোনা টিকা কোভাকসিন নিয়ে যাওয়া হয়েছে বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে। সেখান থেকেই শুরু হবে এই টিকা বণ্টন।Read More →

‘ভোট-পরবর্তী অশান্তি থামছে না, ব্যবস্থা নিন মুখ্যমন্ত্রী’, নন্দীগ্রামে গিয়ে সোচ্চার রাজ্যপাল

নির্বাচন পরবর্তী অশান্তিতে উত্তপ্ত নন্দীগ্রাম (nandigram)। পূর্ব মেদিনীপুরের এই এলাকার বিভিন্ন প্রান্তে এখনও চলছে বিক্ষিপ্ত গন্ডগোল। আতঙ্কে ঘরছাড়া বহু পরিবার। শনিবার সকালে নন্দীগ্রামের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সেখানেই নির্বাচন পরবর্তী অশান্তি নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করলেন ধনকড়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অগ্রাধিকারেরRead More →