আসাম: বোমা মেরে বাংলা মিডিয়াম স্কুল উড়িয়ে দিলো মিজো দুষ্কৃতীরা

আসাম ও মিজোরামের সীমান্ত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে। দুই রাজ্যের প্রশাসনের শীর্ষকর্তাদের মধ্যে বৈঠক এবং কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রতিশ্রুতির পরেও শান্ত হয়নি পরিস্থিতি। গত বৃহস্পতিবার নামনি আসামের এক প্রাথমিক বিদ্যালয় লক্ষ্য করে বোমা ছোড়ে মিজো দুষ্কৃতীরা। তাদের ছোড়া বোমার বিস্ফোরণে উড়ে যায় স্কুলটি। ওই স্কুলটিতে বাংলা মিডিয়ামে পড়াশুনো হতো। প্রসঙ্গত,Read More →

৪.১ তীব্রতার ভূমিকম্প ত্রিপুরায়, ক্ষয়ক্ষতির খবর নেই

ভূমিকম্পে কেঁপে উঠছে ত্রিপুরা। তবে অষ্টমীর সকালে সংঘটিত ভূমিকম্প অধিকংশ মানুষ অনুভব করেননি। রিখটার স্ক্যালে ৪.১ তীব্রতার ভূমিকম্প সকাল ৮টা ৫১ মিনিটে অনুভূত হয়েছে। আজকের কম্পনের উৎপত্তিস্থল ছিল গোমতি জেলার অমরপুর থেকে ৪৪ কিমি পূর্বে ভূগর্ভ থেকে ৫০ কিমি গভীরে। সংঘটিত ভূমিকম্পে বাংলাদেশও কেঁপেছে। দুর্যোগ মোকাবিলা দফতরের আধিকারিক ড. শরৎRead More →

রবিবার প্রধানমন্ত্রীর মন কী বাত

 আগামীকাল রবিবার বেলা ১১টায় সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কী বাত’ অনুষ্ঠান। এটি হবে ৭০-তম পর্যায়। লোকসভা নির্বাচনের আগে ২০১৯-এর ২৪ ফেব্রুয়ারি ‘মন কি বাত’ অনুষ্ঠানে শেষ বার অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় দফায় কেন্দ্রে ফেরার একমাসের মাথায় ফের রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নমো। গত বছর ৩০ জুনRead More →

গান্ধীজি থেকে প্যাটেল, বহু গুজরাটি দেশকে পথ দেখিয়েছেন : প্রধানমন্ত্রী

গুজরাট বরাবরই সরল ও সক্ষম মানুষের ভূমি। গান্ধীজি থেকে সর্দার প্যাটেল, বহু গুজরাটি দেশকে পথ দেখিয়েছেন। শনিবার গুজরাটের তিনটি প্রকল্পের উদ্বোধন করার পর এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাটের তিনটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে গুজরাটের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজিRead More →

মহাষ্টমীর সকালেই স্বস্তির বার্তা! ক্রমেই সরে যাচ্ছে নিম্নচাপ, পুজোর বাকি দিন থাকবে এক্কেবারে রোদ ঝলমলে

অষ্টমীতে স্বস্তি। সাগরদ্বীপের কাছে থাকা নিম্নচাপ ধীরে ধীরে সরছে বাংলাদেশের দিকে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকে আবহাওয়ার উন্নতি। সংগৃহীত ছবি। *দিন তিনেক ধরেই প্রমাদ গুণছিল বাঙালি। আমফানের স্মৃতি মাথায় রেখেই শুরু হয়েছিল প্রশাসনিক তৎপরতাও। কিন্তু হঠাৎই সুখবর শোনায়  আবহাওয়া দফতর। সংগৃহীত ছবি। *হাওয়া অফিস বলছে, যে নিম্নচাপটিRead More →

এবারও সন্ত্রাস দমনে ব্যর্থ ইমরান খানের দেশ, FATF-এর ধূসর তালিকাতেই রইল পাকিস্তান

সন্ত্রাস দমন ইস্যুতে ফের ব্যাকফুটে পাকিস্তান। এবারও এফএটিএফের (FATF) ধূসর তালিকা থেকে মুক্তি পেল না ইমরান খানের দেশ। ২০২১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই তালিকাভুক্তই থাকতে হবে পাকিস্তানকে। শুক্রবার জানিয়ে দিল FATF। যদিও বন্ধু ইমরানের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল তুরস্ক। কিন্তু লাভ হয়নি। বলাই বাহুল্য FATF-এর এই সিদ্ধান্তের জেরে আরওRead More →

বায়োটেকের টিকা আসছে আগামী মার্চে

ভারত বায়োটেক-আইসিএমআরের করোনা টিকা কোভ্যাক্সিন আগামী বছরের জুনে বাজারে আসবে। হায়দরাবাদের এই সংস্থা তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য অনুমতি পেয়েছে। শেষ পর্বের এই পরীক্ষার জন্য ২৬ হাজার স্বেচ্ছাসেবকের নাম নথিভুক্ত করা হচ্ছে। দেশের ৩০টি কেন্দ্রে এই পরীক্ষা চলবে। তবে সরকার চাইলে মার্চের আগেও টিকা বাজারে আসতে পারে বলে জানিয়েছেন ভারত বায়োটেকেরRead More →

দিল্লিকে কি লড়াইয়ের মুখে ফেলবে কেকেআর

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর লড়াই ক্রমশ কঠিন হচ্ছে কেকে আরের। বাকি চারটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ তাদের জিততেই হবে।তবে তিনটে ম্যাচ জিততে পারলে প্লে অফে জায়গা পাকা হয়ে যাবে।শনিবার বিকালে আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে  কলকাতা দিল্লির মুখোমুখি হচ্ছে। শিশির ফ্যাক্টর না হলে দুটি দলই প্রথমে ব্যাটিং করে নিতেRead More →

ভিটামিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ হবে, রক্তাল্পতা ঠেকাতে চালের পুষ্টিগুণ বাড়ানোর সিদ্ধান্ত মোদী সরকারের

ভিটামিনে ভরপুর হবে চাল। থাকবে প্রয়োজন মতো খনিজ উপাদানও। সাধারণ চালের থেকে পুষ্টিগুণ বাড়বে অনেক বেশি। অপুষ্টি ও রক্তাল্পতায় ভোগা দেশের অধিকাংশ মা ও শিশুদের স্বাস্থ্যের উন্নতির কথা মাথায় রেখেই চালের গুণমান বাড়ানোর সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাধ্যতামূলকভাবে আগামী তিন বছরের জন্য চালের পুষ্টিগুণ বাড়ানোর প্রক্রিয়া চলবে দেশে। কেন্দ্রীয়Read More →

সীমান্তে আটক চিনা সেনার কাছে ছিল স্লিপিং ব্যাগ, স্টোরেজ ডিভাইস

দেশের মাটিতে ঢুকে পড়ার অপরাধে আটক করা হয়েছিল এক চিনা সেনাকে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি ছাড়াও উদ্ধার করা হয় স্লিপিং ব্যাগ ও স্টোরেজ ডিভাইস। ওই ব্যক্তির কাছে একটি মোবাইল ফোনও পাওয়া যায়। কোনও তথ্য সংগ্রহ ও পাচারের উদ্দেশ্যেই ওই সেনা জওয়ান ভারতে প্রবেশ করেছিল বলে মনে করা হচ্ছে। সংবাদসংস্থাRead More →