বাজার বাড়াতে রেলের মাধ্যমে দুধ পরিবহণের ভাবনা এরাজ্যেও

রাজ্যে দুগ্ধ সমবায়গুলির বেহাল দশা। চাহিদা থাকলেও সময়মত তা সরবরাহ করা যাচ্ছে ফলে প্রতিদিনই প্রচুর পরিমাণে দুধ নষ্ট হতে দেখা যায়। এই পরিস্থিতিতে ভাবা হচ্ছে বাংলার দূরবর্তী জেলার দুধচাষিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে রেলের মাধ্যমে তা অন্যত্র সরবরাহ করার। তেমন প্রস্তাব এলে রেল এ ব্যাপারটা ভেবে দেখবে বলে একটিRead More →

ভারতে ৮৮.৭৪-লক্ষ করোনা-সংক্রমণ, মৃত্যু বেড়ে ১,৩০,৫১৯

করোনার দৌরাত্ম্য বেড়েই চলেছে ভারতে। বাড়তে বাড়তে ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৮৮,৭৪,২৯১-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৪৪৯ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৯,১৬৪ জন। ভারতে গত কয়েকদিন ধরে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা কমেই চলেছে।৪৪৯ বেড়ে মঙ্গলবার সকালRead More →

ভারতে ফিরতে চলেছে TikTok! সংস্থার প্রধানের চিঠি ঘিরে তুঙ্গে জল্পনা

টিকটকপ্রেমীদের জন্য সুখবর। ভারতে ফের ফিরতে পারে জনপ্রিয় এই অ্যাপটি (TikTok)। চিনা ভিডিও শেয়ারিং অ্যাপটি গত জুনেই নিষিদ্ধ হয় এদেশে। কিন্তু এবার টিকটক ইন্ডিয়ার (TikTok India) কর্মীদের উদ্দেশে লেখা একটি চিঠিতে প্রত্যাবর্তনের ব্যাপারে আশাবাদী থাকতে দেখা গেল সংস্থার প্রধান নিখিল গান্ধীকে। তিনি ওই চিঠিতে জানিয়েছেন, তাঁদের সংস্থা গোপনীয়তা ও সুরক্ষারRead More →

আইপিএলের জন্য আমিরশাহী বোর্ডকে কত টাকা দিল বিসিসিআই? জানলে চমকে যাবেন

করোনা আবহে আইপিএল (IPL 2020) যখন একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছিল, তখনই সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিযোগিতা হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। শেষ পর্যন্ত সম্পূর্ণ আইপিএলই অনুষ্ঠিত হয়েছে সেখানে। আর এজন্য বিসিসিআই (BCCI) আরব আমিরশাহীর ক্রিকেট বোর্ডকে (Emirates Cricket Board) ১৪ মিলিয়ন ডলার দিয়েছে বলে দাবি সংবাদমাধ্যম ‘মুম্বই মিরর’-এর। ভারতীয় অঙ্কে ওই টাকারRead More →

বাড়ির আউট হাউসকেই স্টুডিও বানিয়ে ফেলেন সৌমিত্র, শেষ জীবনে এঁকেছিলেন একাধিক ছবি

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে (Bengali Actor Soumitra Chatterjee) পর্দায় দেখার অভিজ্ঞতা সব বাঙালিরই আছে। তাই স্মৃতির সম্পদ হয়ে আজীবন থেকে যাবে। কিন্তু জীবনের প্রায় শেষ প্রান্তে এসে যে মানুষটা একান্তই নিজের তাগিদে তুলি আর ক্যানভাস নিয়ে বাড়ির আউটহাউসটাকে স্টুডিও বানিয়ে ফেলেছিলেন, সেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে ক’জন আর দেখেছেন! সৌমিত্রবাবুর “ব্যক্তিগত কবিতার” দু’টিRead More →

গান স্যালুটে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সৌমিত্র চট্টোপাধ্যায়ের

মৃত্যুর কাছে পরাজিত হলেন অপরাজিত অপু। প্রায় এক মাসের বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার সেই মৃত্যুর কাছেই হার মানলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটা যুগ যেন শেষ হয়ে গেল। অন্তিম যাত্রায় সৌমিত্র চট্টোপাধ্যায়। কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটে চিরবিদায় জানানো হচ্ছে বাঙালির ফেলুদাকে।  করোনাই যেনRead More →

দীপাবলিতেও রাজ্যে সুস্থতার হার বেশি, মৃত্যু ৫৩ জনের

টানা ১৫ দিন ধরে আক্রান্তের চেয়ে সুস্থত হচ্ছেন বেশি মানুষ। দীপাবলির সন্ধ্যায় স্বাস্থ্য দফতর যে বুলেটিন দিয়েছে তাতে দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮২৩ জন। সেরে উঠেছেন চার হাজার ৪৭৯ জন। রাজ্যে মৃত্যু হয়েছে ৫৩ জনের।Read More →

রাজ্যপালের কাছে সরকার গড়ার প্রস্তাব জানালেন নীতীশ কুমার

রাজ্যপাল ফাগু চৌহানের কাছে  গিয়ে সরকার গড়ার আনুষ্ঠানিক প্রস্তাব রাখলেন নীতীশ কুমার। রাজ্যপাল তাঁকে শপথগ্রহণ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান। সেই অনুযায়ী সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সমর্থিত বিধায়কদের সই করা তালিকা তুলে দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও যাবতীয় গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নথি তুলে দেওয়াRead More →

‘বেলাশেষে’র বিষন্নতা ছড়িয়ে বিদায় জানালেন সৌমিত্র চট্টোপাধ্যায়

‘বেলাশেষে’ একরাশ বিষন্নতা রেখে চলে গেলেন বাঙালির আদি অকৃত্রিম ‘ফেলুদা’ সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। করোনাকে হার মানালেও শেষরক্ষা হল না। জীবনের ৮৫টি বসন্ত পেরিয়ে হার মানতে বাধ্য হলেন বাঙালির আদি অকৃত্রিম ‘ফেলুদা’। প্রবাদপ্রতীম অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ। ৪০ দিনেরও বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিংবদন্তি অভিনেতা।Read More →

সংবেদনহীন, মৃত্যুর আগেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে মৃত বলে পোস্ট অনুপম হাজরার

আর কোনও ওষুধেই হচ্ছে না কাজ। শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তবে এখনও বেসরকারি হাসপাতালের বেডে শুয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। কোনও বিস্ময় ঘটে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছেন চিকিৎসকরা। বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষের ঘোষণার আগেই অভিনেতাকে মৃত বলে উল্লেখ করে ফেসবুক পোস্টে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিজেপি নেতা অনুপমRead More →