দুদিনের রাশিয়া ভ্রমণে যাচ্ছেন পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দুদিনের মস্কো ভ্রমণে যাচ্ছেন। তিনি আগামী ২৯-৩০ আগস্ট মস্কোয় তেল, গ্যাস ও ইস্পাত ক্ষেত্র থেকে একটা বাণিজ্যিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এএনআইRead More →

প্লাস্টিক নিষিদ্ধ করল এয়ার ইন্ডিয়া

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর অশ্বিনী লোহানি জানিয়েছেন যে আগামী দোসরা অক্টোবর থেকে অ্যালায়েন্স এয়ার ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে প্লাস্টিক সম্পূর্ণরূপে নিষিদ্ধ হবে। জ্বালানি সরবরাহ নিয়ে সমস্যা শীঘ্রই মেটানো হবে। এর আগে পাকিস্তানি আকাশপথ বন্ধ থাকার জন্য এয়ার ইন্ডিয়াকে দৈনিক চার কোটি টাকার ক্ষতি স্বীকার করতে হয়েছে। এএনআইRead More →

মানালিতে সাধারণের জন্য খুলছে স্কাই সাইক্লিং পার্ক

কুলুর বিভাগীয় বনাধিকারিক নীরজ চাড্ডা জানিয়েছেন যে বনবিভাগ ও অটল বিহারী বাজপেয়ী পর্বতারোহণ ও ক্রীড়া সংস্থান (অটল বিহারী বাজপেয়ী ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালায়েড স্পোর্টস) যৌথভাবে মানালির গুলাবা অঞ্চলে স্কাই সাইক্লিং পার্ক গড়ে তুলেছে। এটরা সমুদ্রতল থেকে নয় হাজার ফীট উচ্চতায় অবস্থিত। পনেরো দিন পরে এটা সাধারণের জন্য খুলে দেওয়াRead More →

হাজার কেজি গাঁজা উদ্ধার ভাইজাগে

গতকাল অন্ধ্রপ্রদেশের ভাইজাগে রেভিনিউ ইন্টেোলিজেন্স এক হাজার পনেরো কেজি গাঁজা উদ্ধার করেছে। এর দাম আনুমানিক দেড় কোটি টাকা। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এএনআইRead More →

রাজস্থানের সওয়াই মাধোপুরে জাল নোট, পিস্তল, ম্যাগাজিন ও গুলি সমেত তিন ব্যক্তি ধৃত

স্পেশাল অপারেশন্স গ্রুপ (এসওজি) এবং অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) রাজস্থানের সওয়াই মাধোপুরে ২৩টা পিস্তল, ৭টা ম্যাগাজিন, ২০টা গুলি ও দশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকার জাল ভারতীয় নোট সমেত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এএনআইRead More →

পোল্যান্ডে নৌচালন প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতলেন নায়েব সুবেদার বিষ্ণু সর্বানন

মাদ্রাজ ইনজিনিয়ার গ্রুপ এবং বেঙ্গালুরু কেন্দ্রের নায়েব সুবেদার বিষ্ণু সর্বানন গত ২২ থেকে ২৭ আগস্ট পোল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব ২১ লেজার ইউরোপীয় নৌচালন প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন। লেজার বিভাগে ৩৫টি দেশের ১২৬ নাবিক অংশগ্রহণ করেন। এএনআইRead More →

নারদা কাণ্ডে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে (আফরিন আলি) ডাকল সিবিআই

সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) নারদা কাণ্ডের তদন্তে আগামী দোসরা সেপ্টেম্বর আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে (আফরিন আলি) ডেকেছে। এএনআইRead More →

জাতীয় স্তরে পুলিশ ও ফরেন্সিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে জাতীয় স্তরে পুলিশ ও ফরেন্সিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। প্রতিটি রাজ্যে এই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মহাবিদ্যালয় থাকবে। পুলিশ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবিষয়ে একটা খসড়া পাঠিয়েছে, এটা শীঘ্রই ক্যাবিনেট বৈঠকে পেশ করা হবে। এএনআইRead More →

চলতি বছরে বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে আরপিএফ-এর হাতে উদ্ধার ৪৬৩ জন অপ্রাপ্তবয়স্ক কিশোর কিশোরী

মালিগাঁও, ২৬ আগস্ট, ২০১৯ : উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) চলতি বছরের জুলাই মাস পর্যন্ত বিভিন্ন রেলওয়ে চত্বর থেকে ৫১৪ জন ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে ৪৬৩ জন অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরী। অসামাজিক উপাদানের দ্বারা প্রলোভিত হওয়ার পূর্বেই এদের স্টেশন / ট্রেনের মতো রেলওয়ে চত্বর থেকেRead More →

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, বললেন ভারতে রুশ দূতাবাসের উপপ্রধান

ভারতে রুশ দূতাবাসের উপপ্রধান রোমান বাবুশকিন বললেন, ভারত-পাকিস্তান বিরোধে রাশিয়া কোন ভূমিকা নিতে চায় না, যদি না উভয়পক্ষই মধ্যস্থতা করার আহ্বান জানায়। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। এএনআইRead More →