কর্ণাটক বিধানসভার শীতকালীন অধিবেশন

কর্ণাটক বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী ১৪-২৬ অক্টোবর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে, কারণ বেলগাবি অঞ্চল এবছর বন্যাপ্লাবিত। এএনআইRead More →

এবারও রেলকর্মীরা আটাত্তর দিনের বেতন বোনাস রূপে পাবেন, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবড়েকর

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবড়েকর জানালেন, এগারো লক্ষ রেলকর্মীর জন্য গত ছয় বছর ধরে সরকার রেকর্ড বোনাস দিয়ে চলেছে। এটা আটাত্তর দিনের বেতনের সমান। এই বছরেও এগারো লক্ষ বাহান্ন হাজার কর্মী আটাত্তর দিনের বেতন বোনাস রূপে পাবেন। এএনআইRead More →

গত চার মাসে পঁচিশ-তিরিশ জন হিন্দু মেয়ে অপহৃতা হয়েছে, পাকিস্তানের জাতীয় সংসদে বললেন খেয়াল দাস কোহিস্তানি

পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সদস্য, খেয়াল দাস কোহিস্তানি বললেন, গত চার মাসে পঁচিশ-তিরিশ জন হিন্দু মেয়ে অপহৃতা হয়েছে, তারা কেউ ফিরে আসেনি। এই অত্যাচার কতদিন ধরে চলবে? আর কতদিন ধরে হিন্দুদের মৃতদেহ নেবার জন্য থাকতে হবে? কতদিন ধরে আমাদের মন্দিরগুলো পুড়তে থাকবে? এএনআইRead More →

দিল্লীর নিখোঁজ হাতিকে উদ্ধার করল বনকর্মীরা

দিল্লীর নিখোঁজ হাতি লক্ষ্মী এবং তার মাহুতের সন্ধান করল বনকর্মীরা। হাতিটিকে যমুনা খদর অঞ্চলে পাওয়া যায়। ডিসিপি পূর্ব জশমিত সিংহ জানিয়েছেন যে গতরাতে হাতিকে উদ্ধার করা হয়েছে। তার মাহুতকে গ্রেপ্তার করা হয়েছে। এএনআইRead More →

ঝাড়খণ্ড থেকে শুরু হওয়া জন আশীর্বাদ যাত্রা আমাদের আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে সাহায্য করবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, ঝাড়খণ্ড থেকে শুরু হওয়া জন আশীর্বাদ যাত্রা আমাদের আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে সাহায্য করবে। অটলজী ঝাড়খণ্ড রাজ্য তৈরি করেছিলেন আর মোদীজী এটার উন্নয়ন করেছেন। গত পাঁচ বছরে এই রাজ্য পরিবর্তিত হয়ে গেছে। এএনআইRead More →

৩৭০ ধারার বিলোপে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন সফল হয়েছে, বললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস

জামতাড়ায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস বললেন, ৩৭০ ধারার বিলোপে আমাদের স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডা, সিধু-কানু প্রমুখের স্বপ্ন সফল হয়েছে। এর জন্য তিনি রাজ্যের জনগণের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পাক-অধিকৃত কাশ্মীরও ভারতের সঙ্গে যুক্ত হবে বলে তিনি আশা করেন। এএনআইRead More →

ট্রাফিক জরিমানার হার আজ সন্ধ্যায় পুনর্বিবেচিত হবে, জানালেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রী লক্ষ্মণ সাঙ্গাপ্পা সাগাদি

কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রী লক্ষ্মণ সাঙ্গাপ্পা সাগাদি জানালেন, নতুন পরিবহন আইনে ট্রাফিক জরিমানার হার আজ সন্ধ্যায় পুনর্বিবেচিত হবে। এএনআইRead More →

এয়ার মার্শাল আরডি মাথুর এবং লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান চীন সীমান্তের কাছে অবতরণ করলেন

পূর্বাঞ্চলীয় বায়ুসেনা কম্যান্ডার এয়ার মার্শাল আরডি মাথুর এবং পূর্ব কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান বায়ুসেনার এন-৩২ পরিবহন বিমানে করে চীন সীমান্তের কাছে অবতরণ করলেন। এএনআইRead More →