করোনা রুখতে মাত্র ৬০ শতাংশ কার্যকরী হবে কোভ্যাক্সিন! বলছেন ভারত বায়োটেকেরই কর্তা

করোনার যে টিকা নিয়ে ১৩০ কোটি ভারতবাসী আশায় বুক বাঁধছে সেই কোভ্যাক্সিন নাকি কার্যকরী হবে মাত্র ৬০ শতাংশ। না, কোনও সমীক্ষা বা চিকিৎসক একথা বলছেন না। একথা বলছেন খোদ কোভ্যাক্সিনের প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেকেরই কর্তা সাই ডি প্রসাদ (Sai D Prasad)। তিনি জানিয়েছেন, আগামী বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের শুরুতেই এই ভ্যাকসিনRead More →

দেশে দৈনিক আক্রান্তের তুলনায় ফের কম করোনাজয়ীর সংখ্যা, উদ্বেগ বাড়াচ্ছে কয়েকটি রাজ্য

দেশে দৈনিক করোনা আক্রান্তের তুলনায় ফের খানিকটা কমে গেল করোনাজয়ীর সংখ্যা। গত কয়েকদিন ধরে লাগাতার করোনা আক্রান্তের সংখ্যাটা ৪৫ হাজার বা তার আশেপাশে ঘোরাফেরা করছে। অথচ, সপ্তাহ দেড়েক আগেই সংখ্যাটা ৩০ হাজারে নেমে এসেছিল। কিন্তু তারপর দেশের কয়েকটি রাজ্যে নতুন করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। যা উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের। এইRead More →

এবার লাভ জিহাদের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল খোদ কলকাতার বুকে

গত ১৩ই নভেম্বর কলকাতার পিয়ারলেস অ্যাভিনিউয়ের মালঞ্চ সিনেমা দুই নম্বর মোড়ে মধুমঞ্চে ফ্ল্যাটের বাসিন্দা একজন অধ্যাপকের ২৫ বছর বয়সী মেয়ের সঙ্গে বিয়ে হয় ছদ্মবেশী নুর ইসলাম ওরফে ব্রহ্মণ বিপ্লব রায়ের। খোঁজ নিয়ে দেখা গিয়েছে, এই নুর ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নাম ও ধর্ম পরিচয় গোপন রেখে হিন্দু ব্রাহ্মণRead More →

উপজাতি বনধে পুলিশের গুলিতে মৃত্যু, ত্রিপুরা সরকারের ম্যাজিস্ট্রেট তদন্ত

পড়শি রাজ্য মিজোরাম থেকে আসা ব্রু উপজাতিদের অসন্তোষ ও বনধ ঘিরে তীব্র উত্তেজনা উত্তর ত্রিপুরা জেলায়। গত ৫ দিন ধরে পুরো এলাকা বিচ্ছিন্ন। শনিবার এই বনধ ঘিরে বিক্ষিপ্ত সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি গরম। খবর এসেছে গুলিবিদ্ধ আরও ৫ জন। কয়েকজন পুলিশ কর্মীRead More →

দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার কমেডিয়ান ভারতী সিং ও স্বামী হর্ষ

প্রায় তিনঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষকে গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। তদন্তকারীদের তরফে জানানো হয়েছে জিজ্ঞাসাবাদে মাদক সেবনের কথা স্বীকার করেছেন ভারতী ও হর্ষ দু’জনই। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকেই বলিউডের মাদক যোগ খতিয়ে দেখতে তৎপরRead More →

বেঙ্গল প্রিমিয়ার লিগ শুরুর আগেই বিপত্তি, কোভিড আক্রান্ত আরও তিন ক্রিকেটার

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগে আগামী কয়েক দিনের মধ্যে শুরু হতে চলেছে বেঙ্গল প্রিমিয়ার লিগ। মঙ্গলবার এই টুর্নামেন্টের জন্য ড্রাফটিংয়ের আয়োজন করা হয়। সেই সব চূড়ান্ত হওয়ার পরই করোনা আক্রান্ত হন বাংলা অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণ। এরপর শুক্রবার খবর পাওয়া যায় আরও চারজন কোভিড পজিটিভ। তাদের মধ্যে আবার তিনজন ক্রিকেটার। এইRead More →

স্বভাবে ‘নো’ পরিবর্তন! পাকিস্তান‌ই তালিবানি নাশকতার মূল আখড়া, অভিযোগ আফগানিস্তানের মন্ত্রীর

নিজেদের স্বভাব বদলাতে পারল না পাকিস্তান। বিশ্ব যখন করোনা মহামারীর সঙ্গে তীব্র যুদ্ধ করছে সেই সময়‌ও ইমরানের দেশ নিজের কার্যকলাপের বাইরে বেরোতে পারল না। জম্মু ও কাশ্মীর সীমান্তের ওপার থেকে প্রতিদিন গুলি চালানোর পাশাপাশি ভারতে জঙ্গি অনুপ্রবেশের সমানতালে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। ভারতের পর এবার ইমরান সরকারের বিরুদ্ধে গলা তুলল আফগানিস্তান।Read More →

রাজ্যের অন্যান্য অঞ্চলে ট্রেন পরিষেবা চালুর ঘোষণা করল নবান্ন!

বাংলায় প্রথম দফায় লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে গত ১১ই নভেম্বর থেকে। তবে সেই সময় বেশ কিছু নন-সাবার্বান রুটে রেল পরিষেবার চালুর ছাড়পত্র দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। আর এবার অবশেষে রাজ্যের অন্যান্য অঞ্চলে ট্রেন চলাচলের অনুমোদন দেওয়া হল নবান্ন’র তরফে। যদিও এখনও সরকার কর্তৃক ছাড়পত্র রেল কর্তৃপক্ষের হাতে পৌঁছায়নি বলে দাবিRead More →

যাঁদের দায়িত্বানুভূতি থাকে, তাঁরাই জীবনে সফল হতে পারেন : প্রধানমন্ত্রী

যাঁদের দায়িত্বানুভূতি থাকে, জীবনে তাঁরাই সফল হতে পারেন। জীবনে দু’টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথমত ক্লিন স্লেট এবং দ্বিতীয়ত ক্লিন হার্ট। বর্তমান প্রজন্মকে ক্লিন স্লেট নিয়ে এগিয়ে যেতে হবে। ক্লিন হার্ট মানে স্বচ্ছ উদ্দেশ্য। শনিবার পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেন,Read More →

নিউনর্মাল’ ছটপুজো, জৌলুশহীন ভাবেই পালিত হল গ্রামীণ হাওড়ার বিভিন্ন ঘাটে

‘নিউনর্মাল’ ছটপুজো। দুর্গাপুজো, দীপাবলির মতোই প্রায় জৌলুশহীন ভাবেই গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া, বাউরিয়া, চেঙ্গাইল সহ বিভিন্ন জায়গায় ছটপুজো অনুষ্ঠিত হল। শুক্রবার দুপুর থেকেই উলুবেড়িয়া পৌরসভার বাউরিয়া ঘাট, চক্কাশি শরৎপল্লী ঘাট, ল্যাডলো ঘাট, উলুবেড়িয়ার কালীবাড়ি ঘাট, ফুলেশ্বরের বিবির চড়া সহ বিভিন্ন ঘাটে ছটপুজো অনুষ্ঠিত হয়। বেলা বাড়ার সাথে সাথেই ভক্তদের ভিড়ও বাড়তেRead More →