সক্রিয় রোগী কমে ২.৯০ শতাংশ, ভারতে ১৬.৩১-কোটি করোনা-টেস্ট

চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা আরও খানিকটা কমল ভারতে। একইসঙ্গে ভারতে ১৬.৩১-কোটির উর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ভারতে সুস্থতার হার বেড়ে ৯৫.৬৫ শতাংশে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৬,৩১,৭০,৫৫৭-এ পৌঁছে গেল। বিগত ২৪ ঘন্টায় ভারতে ১০.৭২-লক্ষের বেশি করোনা-স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২১Read More →

বাড়ছে সংঘাত, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে ক্ষোভ প্রকাশ পূর্ব রেলের

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে যথেষ্ট অসন্তুষ্ট পূর্ব রেল (Eastern Railways)। কাজের অগ্রগতি জানতে মেট্রো ও পূর্ব রেলের আধিকারিকরা যৌথভাবে হাওড়া মেট্রো স্টেশনের কাজ খতিয়ে দেখেন। তারপর হাওড়ার ডিআরএম সঞ্জয়কুমার সাহা মেট্রোর কাজের প্রেক্ষিতে পূর্ব রেলের প্রভূত ক্ষতির ফিরিস্তি দেন। পাশাপাশি মাটির উপরের কাজ তাড়াতাড়ি শেষ করার নির্দেশও দেন। এজন্য রীতিমতো দিনক্ষণRead More →

২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু বাংলায়

গত ২৪ ঘণ্টায় বাংলায় ৪১ জনের মৃত্যু হয়েছে করোনায়, আক্রান্ত আরও ১৫১৫ আক্রান্তের তুলনায় একদিনে সুস্থতার হার বেশি।Read More →

‘‘দেশ এক পথে চলছে, বাংলা এক পথে’’, মুখ্যমন্ত্রীকে চিঠি ক্ষুব্ধ রাজ্যপালের

বিধানসভা ভোটের মুখে রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে দিলেন রাজ্যপাল। সাংবাদিক বৈঠকে ধনকড়ের তীব্র বিষোদগার রাজ্য সরকারের বিরুদ্ধে। ‘‘দেশ এক পথে চলছে, বাংলা আর এক পথে। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি।’’ সোমবার এভাবেই রাজ্য সরকারকে তুলোধনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিধানসভা ভোটের ঠিক আগে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। সোমবার মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের কিছুক্ষণেরRead More →

‘বহুরূপী’ করোনা ভাইরাসের আতঙ্ক, ব্রিটেন থেকে ভারত আসার সমস্ত বিমান বাতিল করল কেন্দ্র

আতঙ্ক ছড়াচ্ছে ‘বহুরূপী’ করোনা ভাইরাস। এর ফলে মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে বুধবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত ব্রিটেন থেকে ভারত আসার সমস্ত বিমান বাতিল করল কেন্দ্র। সোমবার সংক্রমণ রুখতে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এর আগে অবশ্য কেন্দ্র জানিয়েছিল রূপ পালটানো করোনা ভাইরাস থেকে আতঙ্কিত হওয়ার কিছু নেই।Read More →

১০ নয়, আগামী বছর আট দলের আইপিএলেই সিলমোহর দিতে চলেছে বোর্ড!

করোনা আবহে (Corona Pandemic) দুবাইয়ে (Dubai) আয়োজিত হয়েছিল আইপিএল’১৩-র আসর। তবে BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ২০২১ সালে দেশের মাটিতেই বসবে আইপিএলের আসর। শুধু তাই নয়, আট দলের বদলে দশ দলের IPL আয়োজনের ইঙ্গিতও মিলেছিল। তবে বোর্ড সূত্রে খবর, বর্তমান পরিস্থিতিতে এবারের আইপিএলও আট দলেরই হতেRead More →

স্রেফ চার্জ দিলেই কেল্লাফতে! যাত্রী পরিষেবা সচল রাখতে এখন ভরসা ই-বাস

খরচ কম। কিন্তু আয় বেশি। তাই যাত্রী পরিষেবা সচল রাখতে এখন নিগমের ভরসা ইলেকট্রিক বাসই। তেলের খরচ নেই। শুধুই চার্জিংয়ের খরচ। তাই দিনে এখন যত বেশি সম্ভব ট্রিপ চালানো হচ্ছে ই-বাসে। এসি হোক বা নন-এসি, তেলের খরচ তুলতে হিমশিম খাচ্ছে পরিবহন নিগমগুলি। হিসেব বলছে, এক কিলোমিটার রাস্তা যেতে এসি বাRead More →

এবার সাধারণ পোশাকে সীমান্তে অনুপ্রবেশ চিন সেনার, ITBP’র তৎপরতায় পিছু হঠল লালফৌজ

আরও একবার ভারতের (India) সীমান্তে অনুপ্রবেশ লাল চিনের। এবার আর সেনার পোশাকে নয়, সাধারণ পোশাকেই লাদাখের (Ladakh) ছাংতাং গ্রামে ঢুকে পড়ে একদল চিন সেনা (Chinese Jawans)। এখানেই শেষ নয়, যাঁরা সেই এলাকায় তখন গবাদি পশু চড়াতে গিয়েছিল, তাঁদেরও বাধা দেয় ওই চিনা সৈন্যরা। শেষপর্যন্ত স্থানীয়দের মানুষ এবং ITBP জওয়ানদের কাছRead More →

ফের গণধর্ষণ দিল্লিতে, অভিজাত এলাকায় এক কিশোর–সহ ৪ জনের লালসার শিকার নাবালিকা

‌ আরও একবার ভয়াবহ গণধর্ষণের সাক্ষী রইল দিল্লি (Delhi)। রাজধানীর অভিজাত এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠল এক কিশোর–সহ চারজনের বিরুদ্ধে। ইতিমধ্যে নাবালিকার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। চারজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে, দক্ষিণ দিল্লির (South Delhi) গ্রেটার কৈলাস (Greater Kailash) ১ এলাকায়। ১৪Read More →

ভোটের আগে বাড়তি নজর, রাজ্যের ১০০টি স্টেশনে সিসিটিভি বসাচ্ছে রেল

সামনেই নির্বাচন। ট্রেন ও স্টেশনে নজরদারি বাড়াচ্ছে রেল (Indian Railways)। অপরাধী ও সন্দেহজনক সামগ্রীর উপর নজর রাখতে এবার রাজ্যের বিভিন্ন স্টেশনকে ইন্ট্রিগেটেড সিকিউরিটি সিস্টেমে মুড়ে দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে হাওড়া (Howrah) ডিভিশনের ৩০টি, শিয়ালদহের (Sealdah) ৩১টি, আসানসোলের (Asansol) ২৫টি ও মালদহের (Maldah) ১৫টি স্টেশনকে নির্বাচিত করে কাজ শুরু হচ্ছে। নির্বাচিতRead More →