‘মাস্কহীন ২০২১’ -এর শুভেচ্ছাপত্রেও রাজ্য সরকারকে খোঁচা ধনকড়ের

মহামারীর বছর পার করে অবশেষে নতুন বছরে পা রাখছে গোটা বিশ্ব। তার আগে সকলের একটাই প্রার্থনা, পুরনো ছন্দে ফিরুক রোজকার জীবন। বৃহস্পতিবার নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে সে কথা বললেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankar)। লিখলেন, “মাস্কহীন হোক নতুন বছর।” তবে সেই শুভেচ্ছাপত্রেও রাজ্যকে খোঁচা দিতে ছাড়লেন না তিনি।Read More →

কোয়ারেন্টাইনে না থেকে ডুয়ার্স ভ্রমণে ব্রিটেনফেরত ৮ জন, দায়িত্ববোধ নিয়ে উঠছে প্রশ্ন

কোভিড-১৯’এর (COVID-19) নয়া স্ট্রেনের আতঙ্ক নিয়েই ব্রিটেন (UK) থেকে ফিরেছিলেন হুগলির বেশ কয়েকজন যুবক। নিয়ম অনুযায়ী, তাঁদের দু’ সপ্তাহ কোয়ারেন্টাইনে থেকে স্বাস্থ্যপরীক্ষার করানোর কথা। কিন্তু সেসব না করে ফের তাঁদের মধ্যে ৩ বন্ধু সপরিবারে চলে যান ডুয়ার্স ঘুরতে। ঘটনা জানাজানি হতেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে হুগলির চুঁচুড়া এবং আলিপুরদুয়ারের রাজভাতখাওয়ায়।Read More →

শিয়রে করোনা, বছরের শেষদিন ততটা মুখর নয় কল্লোলিনী, রইল সেলিব্রেশনের কোলাজ

 ‘বিষ’ময় বিশের বিদায়বেলায় মোটেই কারও মনখারাপ নয়। বরং করোনামুক্ত নতুন বছরকে স্বাগত জানাতে বাড়তি উৎসাহ সকলের। বছরের শেষদিন তাই আনন্দ, উদযাপন হল। তবে মেপে। হ্যাঁ,করোনা কালে (Coronavirus)আনন্দকেও বাঁধতে হয়েছে সীমায়। তাই ৩১ডিসেম্বরের পার্ক স্ট্রিটের জমকালো পরিবেশ ঠিক যেন চেনা ছন্দে ধরা দিল না। মাস্কের আড়ালে ঢাকা পড়ল শিশু থেকে তরুণ,Read More →

বিপদ বাড়িয়েছে করোনার নতুন স্ট্রেন, লন্ডন ফেরত যাত্রীদের বাড়ি গিয়ে পরীক্ষা শুরু পুরসভার

বছরের শুরুতেই হয়তো দেশে ছাড়পত্র পেতে চলেছে করোনার ভ্যাকসিন (Corona Vaccine)। তবে এখনও কমছে না সংক্রমণ। চিন্তা বাড়িয়েছে করোনার নতুন স্ট্রেন। আর নয়া এই স্ট্রেনের সংক্রমণ রুখতে লন্ডন (London) থেকে আসা বিমানের যাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে বৃহস্পতিবার থেকেই কোভিড পরীক্ষা শুরু করল কলকাতা (Kolkata) পুরসভা। নতুন স্ট্রেনে সংক্রমিত ও মেডিক্যালRead More →

BREAKING: কয়লা পাচারকাণ্ডে বিনয় মিশ্রের বাড়িতে হানা CBI-এর

বিনয় মিশ্রের বাড়িতে সিবিআই তল্লাশি হানা সিবিআইয়ের। তাঁর দুটি বাড়িতে তল্লাশি চালাল সিবিআই। সূত্রের খবর, কয়লাপাচার কাণ্ডে এই তল্লাশি অভিযান চালায় সিবিআই। উল্লেখ্য, গরু পাচারকারীদের বিরুদ্ধে রাজ্যজুড়ে যখন সিবিআই তৎপর। এনমুল হক’কে নিয়ে যখন সিবিআইয়ের প্রস্তুতি তুঙ্গে ঠিক সেসময় এই পাচারকাণ্ডে নাম জড়ায় বিনয় মিশ্রের নাম। একটি সূত্র জানাচ্ছে, এইRead More →

BREAKING: এনকাউন্টারে মৃত ৩ ‘জঙ্গি’, পরিবারের দাবি তাঁরা ছিল ‘নির্দোষ’

জম্মু কাশ্মীরে এনকাউন্টারে মৃত ৩ ‘জঙ্গি’। যদিও পুলিশের এই দাবিকে সত্যি বলতে মানতে নারাজ নিহতদের পরিবার। তাঁদের দাবি নিহতরা ছিল ‘নির্দোষ’। পরিবারের তরফে দাবি করা হয়েছে মৃতদের মধ্যে রয়েছে এক একাদশ শ্রেণির পড়ুয়াও। পুলিশ এবং সেনার তরফে যৌথভাবে এই এনকাউন্টার অভিযান চালানো হয়। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তিনজনই ছিল জঙ্গি,Read More →

৩১শে জানুয়ারি পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা : ডিজিসিএ

ব্রিটেনে ছড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন। যা নিয়ে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন স্ট্রেন উঠে আসায় ব্যাপক হারে চিন্তা বেড়েছে ব্রিটেনের। বিশেষজ্ঞদের মতে, সম্ভবত নতুন স্ট্রেনের জেরেই এই দেশ করোনার দ্বিতীয় ধাক্কার মুখোমুখি হচ্ছে। বলা হচ্ছে, করোনা ভাইরাসের নতুন স্ট্রেন আগের ভাইরাসের চেয়ে ৭০ শতাংশ দ্রুত ছড়িয়ে পড়ে। তবেRead More →

জাঁকিয়ে শীত নিয়েই বিশ শাল শেষ করছে তিলোত্তমা

বিশ সাল শেষে বিষক্ষয় হবে কী না জানা নেই তবে  জাঁকিয়ে শীতকে সঙ্গে নিয়েই বর্ষবরণের দিকে এগোচ্ছে কলকাতা তা স্পষ্ট। হাওয়া অফিসের তিলত্তমার পারদ মাপক রেকর্ড সেই তথ্যই দিয়েছে। সকাল থেকেই হাজির উত্তুরে হাওয়া, সঙ্গে স্বাভাবিকের নীচেই অবস্থান করা সর্বনিম্ন তাপমাত্রা। তবে বেলার দিকে পারদ বেড়েছে গত ৪৮ ঘণ্টায় বাড়লেওRead More →

ইতিবাচক দিশায় শেষ হল কেন্দ্রীয় কৃষক সংগঠনের বৈঠক, দুটি বিষয়ে একমত দুই পক্ষ

 ইতিবাচক দিশা নিয়ে শেষ হল কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষক সংগঠনগুলির বৈঠক। কৃষকদের তরফ থেকে যে চারটি বিষয় নিয়ে আলোচনা করার দাবি বৈঠকের আগে করা হয়েছিল, এদিন সেগুলি আলোচিত হয়েছে। চারটি দাবির মধ্যে দুটিতে ঐক্যমত্যে এসেছে দুই পক্ষ। পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে জানুয়ারির ৪ তারিখে।  কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলতেRead More →

পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত ১১৭৮, সুস্থ হয়ে উঠছেন ১৫৫৭জন

 গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৭৮জন  । একদিনে সুস্থ হয়ে উঠছেন ১৫৫৭জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৯৯শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৭.৭৮শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। বুধবার স্বাস্থ্যRead More →