ভারতীয় বাহিনীকে কোনওকিছুই আটকাতে পারে না, চিন সীমান্তে দাঁড়িয়ে হুঙ্কার বিপিন রাওয়াতের

ভারতীয় বাহিনীগুলিকে আটকানোর ক্ষমতা কারও নেই। কোনওকিছুই ভারতীয় নিরাপত্তারক্ষীদের দমাতে পারে না। শনিবার অরুণাচল ও অসমের চিন সীমান্তে থাকা ফরওয়ার্ড মিলিটারি বেসগুলি পরিদর্শনের পর এই কথাই বললেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat)। গত জুন মাসের ১৫ তারিখ পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ হওয়ার পর থেকেRead More →

রেস্তরাঁয় গিয়ে কোভিড বিধি ভঙ্গের অভিযোগ! আইসোলেশনে রোহিত-সহ ৫ ভারতীয় ক্রিকেটার

সিডনি টেস্টের (Sydney Test) আগেই নয়া বিতর্কে জড়ালেন টিম ইন্ডিয়ার (Team India) ক্রিকেটাররা। জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগ উঠল রোহিত শর্মা (Rohit Sharma), ঋষভ পন্থ-সহ পাঁচজন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। জানা গিয়েছে, সম্প্রতি মেলবোর্নের রেস্তেরাঁয় খেতে গিয়ে কোভিড (Covid-19) সংক্রান্ত নিয়ম ভেঙেছেন তাঁরা। এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে ক্রিকেট অস্ট্রেলিয়াRead More →

এই মুহূ্র্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক মোদি, দাবি মার্কিন সংস্থার সমীক্ষায়

নতুন বছরের গোড়াতেই নয়া রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বিশ্বের তাবর তাবর রাষ্ট্রনায়কদের পিছনে ফেলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংস্থার সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। সমীক্ষার রিপোর্ট বলছে, এই মুহূর্তে বিশ্বেj সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এই বিষয়টি টুইট করে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ এবং বিজেপিরRead More →

বাইপাস নাকি আরও দুটি স্টেন্ট, সৌরভের স্বাস্থ্য নিয়ে যা জানাল উডল্যান্ডস

আপাতত বিপন্মুক্ত। ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও আগামী ৪৮ ঘণ্টা থাকতে হবে পর্যবেক্ষণেই। দেশ বিদেশের কোটি কোটি সৌরভ ভক্তদের এমনটাই জানাল উডল্যান্ডস কর্তৃপক্ষ। এখানেই আজ দুপুরে হার্ট অ্যাটাকে আত্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ দিন বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, রেডেল অ্যাপ্রোচে লোকাল অ্যানাস্থেশিয়া করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটিRead More →

করোনা টিকা দেওয়ার আগে দেশে ভ্যাকসিন-প্রতারণা চক্র! সতর্ক করছে পুলিশ

গত বছর মার্চ মাস থেকে অতিমারি কোভিডের ছোবলে কেউ জীবিকা হারিয়েছেন। কেউ হারিয়েছেন নিজের প্রিয় মানুষকে। এই মুহূর্তে দেশের বহু মানুষ করোনা আতঙ্কে নাজেহাল। এহেন পরিস্থিতিতে নতুন বছরের শুরুতে দেশের মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করার ঘোষণা খানিকটা স্বস্তির হাওয়া নিয়ে এসেছে। তার মধ্যেই দেশের কোনও কোনও প্রান্তে থেকে আবার ভেসেRead More →

দুয়ারে সরকারি কর্মচারী

‘বারোটায় অফিস আসি দুটোয় টিফিন/ তিনটেয় যদি দেখি সিগন্যাল গ্রীন’- সরকারি কর্মচারীর কর্মসংস্কৃতির এই গান শুনেই আমরা অভ্যস্ত হয়ে গেছি। বসে বসে বেতন পাওয়া, মজায় জীবন কাটানো মুষ্টিমেয় কিছু লোক। তার উপর উপরি নেওয়ার অভিযোগ তো আছেই। তাই পাড়ার চায়ের আড্ডাতে সহজবধ্য সম্প্রদায় স্কুল মাস্টার আর সরকারী কর্মচারীরা। আজ সেইRead More →

আজ দেশজুড়ে করোনার টিকাকরণের ‘ড্রাই রান’, ভ্যাকসিন বিতরণের পদ্ধতি জানাল সরকার

গতকালই অক্সফোর্ডের করোনা টিকাকে ভারতে জরুরি ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটি। সূত্রের খবর, এবার এই টিকার ব্যবহারে DGCI জরুরি সিলমোহর দিলেই শুরু হয়ে যাবে টিকাকরণ। যা শোনা যাচ্ছে, আগামী ৬ জানুয়ারি থেকেই ধীরে ধীরে টিকাকরণ শুরু করে দিতে পারে সরকার। তার আগে আজ দেশজুড়ে সম্পন্নRead More →

অবশেষে বদনাম ঘোচাল কেকেআর! নাইট শিবিরে যুক্ত হলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার

গত কয়েক বছর ধরে কেকেআর নিয়ে শহরের একটা সমবেত অভিযোগ ছিল যে, টিমটায় বাংলার কেউ নেই। না ক্রিকেটার, না সাপোর্ট স্টাফ। শহরের সঙ্গে আদতে আত্মিক যোগাযোগই নেই টিমটার। এবার বোধহয় কেকেআর ম্যানেজমেন্টের সেই ‘বদনাম’ সামান্য হলেও মুছতে চলেছে। ট্যালেন্ট স্কাউট হিসেবে কেকআর বেছে নিল প্রাক্তন বাংলা ক্রিকেটার ও বর্তমান অনূর্ধ্ব-২৩Read More →

নাড্ডার কনভয়ে হামলা থেকে শিক্ষা? ভিভিআইপি নিরাপত্তায় রাজ্যে আরও দুই কোম্পানি CRPF

মারকাটারি ঠান্ডায় রাজ্যবাসী জবুথবু হলেও ক্রমশই বাড়ছে নির্বাচনী (Assembly Election 2021) উত্তাপ। আপাতত যে ইস্যুকে সামনে রেখে আগুনে তুষ দিচ্ছে বিরোধীরা তা হল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। দিল্লিতে কমিশনের দপ্তরে দরবার থেকে শুরু করে ডেপুটি নির্বাচন কমিশনারের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায়Read More →

কতদিন স্থায়ী হবে শীতের দুর্দান্ত ইনিংস? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস

বছরের শুরুতে শীতবিলাসীদের জন্য সুখবরের পাশাপাশি রয়েছে দুঃসংবাদও। কলকাতায় শনিবার সামান্য কমল তাপমাত্রা। আগামী দু-তিনদিন এরকম পরিস্থিতি বজায় থাকবে। তাপমাত্রার আরও কমার সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না। তবে দুঃসংবাদ একটাই। সপ্তাহের শেষের দিক থেকে আবারও বাড়তে পারে তাপমাত্রার পারদ। তার ফলে শীতের আমেজ উপভোগে কিছুটা হলেও ভাটা পড়তে পারে। আলিপুর আবহাওয়াRead More →