ইন্দোনেশিয়ার বৃহত্তম তৈল শোধনাগারে অগ্নিকান্ড

 ইন্দোনেশিয়ার বৃহত্তম তৈল শোধনাগারে সোমবার সকালে ঘটল বড়সড় অগ্নিকাণ্ড। বিরাট এক বিস্ফোরণে ওই তৈল শোধনাগারে আগুন লেগে যায় বলে স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে। গোটা এলাকা কার্যত এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।ঘটনাটি ঘটেছে পশ্চিম জাভার বালোনগান শোধনাগারে। ঘটনাস্থলটি দেশের রাজধানী জাকার্তা থেকে ২০০ কিলোমিটার দূরে। এইRead More →

উত্তর কাশ্মীরে সাফল্য সেনা ও পুলিশের, প্রচুর আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কারনাহের ধানি এলাকায় প্রচুর পরিমানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করল সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। উদ্ধার হয়েছে ৫টি একে রাইফেল, ৬টি একে ম্যাগাজিন, সাতটি পিস্তল এবং ৯টি পিস্তলের ম্যাগাজিন। আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধারের ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশRead More →

বৃষ্টিতে ভিজল কাশ্মীর উপত্যকা, মনোরম পরিবেশ শ্রীনগরে

মনোরম পরিবেশ ফিরে এল শ্রীনগরে। সৌজন্যে বৃষ্টি। সোমবার বৃষ্টিতে ভিজেছে কাশ্মীর উপত্যকা। ফলে সোমবার সন্ধ্যা থেকেই আবহাওয়ায় পরিবর্তন হতে পারে কাশ্মীরে। কাশ্মীরে এদিন সামান্য হলেও তুষারপাতও হয়েছে। সোমবার মুষলধারে বৃষ্টিপাত হয়েছে কাশ্মীর উপত্যকার বিভিন্ন জেলায়। ফলে মনরোম পরিবেশ ফিরেছে ভূস্বর্গে।এদিন শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ৭.০ ডিগ্রি,Read More →

WB Polls 2021: BJP লেখা গেরুয়া টি-শার্ট পরার ‘অপরাধে’ বাবা ও মেয়েকে মারধর, কাঠগড়ায় তৃণমূল

দোলের দিনও রাজনৈতিক (political) উত্তেজনা সিঁথি থানা (Sinthi PS) এলাকায়। বিজেপি (BJP) লেখা টি-শার্ট পরার জন্য এক প্রৌঢ়কে মারধর করার অভিযোগ উঠল। এমনকী ওই ব্যক্তিকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে তাঁর মেয়ের উপরেও হামলা করা হয় বলে অভিযোগ। এই মারধরের পিছনে তৃণমূলের (TMC) বিরুদ্ধে অভিযোগ উঠলেও গোটা ঘটনায় জড়িত থাকারRead More →

Suvendu Adhikari: ‘বিজেপির সরকার চালাব আমি আর দিলীপ ঘোষ’, শুভেন্দুর দাবিতে বঙ্গে শোরগোল

বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যে মুখ্যমন্ত্রী হবেন কে, তা নিয়ে ভোট বঙ্গে জল্পনার শেষ নেই। একটা সময় সৌরভ গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তীদের নাম জল্পনায় এলেও ‘মহারাজ’ নিজেকে দূরে সরিয়ে নিলেও ‘মহাগুরু’ এখন বিজেপির স্টার প্রচারক। কিন্তু ওই পর্যন্তই। প্রার্থী হলে তিনি স্বার্থপর হয়ে যাবেন, এমনই যুক্তিতে ভোটের লড়াইয়ে নামেননি মিঠুন। আরRead More →

আজকের দিনেই ‘মুলতান কা সুলতান’ হয়েছিলেন বীরু

ক্রিকেটবিশ্বে অন্যতম সেরা ধ্বংসাত্মক ব্যাটসম্যান হিসেবে পরিচিত বীরেন্দ্র সেহওয়াগ ওরফে ‘নজফগড়ের নবাব’৷ যিনি পরে হয়ে উঠেছিলেন ‘মুলতান কা সুলতান’৷ ২৯ মার্চ, ২০০৪৷ ১৭ বছর আগে আজকের দিনেই ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির মালিক হয়েছিলেন সেহওয়াগ৷ মুলতান টেস্টে পাক বোলারদের পিটিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন ভারতীয় এই ধ্বংসাত্মকRead More →

প্ৰচণ্ড দাবানল মণিপুরের শিরুই পাহাড়ে, আগুন নিয়ন্ত্রণে বায়ুসেনার দুটি এমআই-১৭ভি৫ হেলিকপ্টার

 মণিপুরের উখরুল জেলার অন্তর্গত শিরুই পাহাড়ের চূড়া প্রচণ্ড দাবানলে জ্বলছে। আগুন নেভাতে রাজ্য প্রশাসনের ডাকে নিয়োগ করা হয়েছে ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স (এনডিআরএফ)-এর একটি মাল্টি-ডিসিপ্লিনারি এবং হাই-টেক স্পেশালিস্ট (উচ্চ প্রযুক্তির বিশেষজ্ঞ) বাহিনীর ১২টি ব্যাটালিয়ন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের আর্জির পরিপ্রেক্ষিতে দাবানলকে নিয়ন্ত্রণ করতে মেঘালয়ের রাজধানী শিলং থেকে ভারতীয় বিমানবাহিনী কর্তৃপক্ষRead More →

ভারত মহাসাগরে যৌথ নৌ মহড়ায় ভারত-আমেরিকা

রবিবার থেকে ভারত মহাসাগরে শুরু হয়ে ভারত-আমেরিকার যৌথ নৌ মহড়া। সোমবার এই মহড়া শেষ হবে। জানা গিয়েছে, দু দেশের পারস্পরিক সামরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করে তুলতেই এই মহড়ার আয়োজন করা হয়। নৌ মহড়া হলেও এই কর্মসূচিতে অংশ নেয় ভারতীয় বায়ু সেনাও। সেনার একাধিক যুদ্ধ বিমান এই মহড়ায় অংশ নেয়। এরফলেRead More →

অন্ধ্রপ্রদেশে দু’টি বাসের সংঘর্ষ, দু’জন চালক-সহ মৃত ৫

অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলায় দু’টি বাসের সংঘর্ষে প্রাণ হারালেন মোট ৫ জন। মৃত ৫ জনের মধ্যে দু’জন উভয় বাসের চালক, মৃত্যু হয়েছে ৩ জন যাত্রীর। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। তাঁদের মধ্যে ৫ জনের আঘাত গুরুতর। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সুনকারী পেটার কাছে।পুলিশ সূত্রের খবর, সোমবার সকালে সুনকারী পেটারRead More →